Advertisement
E-Paper

টস হারের হ্যাটট্রিক! তবু একেবারেই হতাশ না হয়ে ইতিবাচক দিকই দেখছেন বিরাট কোহলী

শনিবার আবারও টসে হারলেন বিরাট কোহলী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ২০:১১
টসে হেরেও খুশি কোহলী।

টসে হেরেও খুশি কোহলী। ফাইল ছবি

শনিবার আবারও টসে হারলেন বিরাট কোহলী। এই নিয়ে পরপর তিন বার। সিরিজে চতুর্থ বার টসে হারলেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতেছিলেন কোহলী। সেই ম্যাচও জেতে ভারত। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরেও জেতেন কোহলীরা।

তবে টসে হেরে প্রথম ব্যাট করাকে খারাপ ভাবে দেখছেন না ভারত অধিনায়ক। বরং এর থেকে ইতিবাচক দিকই খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। ভারত অধিনায়কের কথায় স্পষ্ট, আসন্ন আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই।

শনিবার টসে হারার পর কোহলী বললেন, “একেবারেই হতাশ নই। দল হিসেবে কোন কোন দিকে আমাদের উন্নতি করতে হবে সেদিকে নজর রাখছি। রান তাড়া করা আমাদের স্বভাবেই রয়েছে। আইপিএলেও করেছি। কিন্তু প্রথমে ব্যাট করেও নিজেদের শক্তিশালী করে তুলতে চাই।” উল্লেখ্য, আগের ম্যাচেও টসে হেরে কোহলী জানিয়েছিলেন, প্রথমে ব্যাট করে কঠিন পরিস্থিতিতে খেলার সঙ্গে মানিয়ে নিতে চান তাঁরা।

Virat Kohli India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy