Advertisement
E-Paper

T20 World Cup: টি২০ বিশ্বকাপে ২৪ অক্টোবর বিরাটের ভারতের সামনে বাবরের পাকিস্তান

গ্রুপ ২ তে ভারত পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্ব থেকে উঠে আসা দুটি দল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৪:৫৪
বাবর আজম ও বিরাট কোহলী

বাবর আজম ও বিরাট কোহলী টুইটার

১৭ অক্টোবর থেকে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে দু দেশের লড়াই যে দেখা যাবে তা মোটামুটি নিশ্চিত ছিল। ২৪ অক্টোবর বাবর আজমদের মুখোমুখি হবেন বিরাট কোহলীরা

দুটি গ্রুপে চারটি করে দল রয়েছে। ৮টি দল নিয়ে প্রথমে হবে বাছাই পর্বের খেলা। এরপর সেখান থেকে চারটি দল উঠবে। তাদের ভাগ করে দেওয়া হবে দুটি গ্রুপে।

বাছাই পর্বের খেলায় বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও ওমানের মতো দেশগুলি খেলবে।

গ্রুপ ২ তে ভারত পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্ব থেকে উঠে আসা দুটি দল। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপে ভারতকে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০০৭ সালে প্রথমবার অনুষ্ঠিত হওয়া টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত।

BCCI Virat Kohli PCB Babar Azam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy