Advertisement
E-Paper

India vs England 2021: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট হওয়া নিয়ে দ্বিধায় স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ

সাপোর্ট স্টাফ যোগেশ পারমার করোনা আক্রান্ত। তাঁর সংস্পর্শে এসেছিলেন রোহিত, পুজারা, জাডেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৭
অনিশ্চয়তায় সৌরভ গঙ্গোপাধ্যায়।

অনিশ্চয়তায় সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্রাফিক: শৌভিক দেবনাথ

ম্যাঞ্চেস্টারে শুক্রবার খেলতে নামবেন বিরাট কোহলীরা? নিশ্চিত নন স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার করোনা আক্রান্ত হওয়ার পরেই অনিশ্চয়তা দেখা দিয়েছে পঞ্চম টেস্ট নিয়ে।

যোগেশের সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মারা। ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে বৃহস্পতিবারের অনুশীলন। এক সংবাদপত্রকে সৌরভ বলেন, “আমরা জানি না কাল ম্যাচ হবে কি না।”

রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধর, নিতিন পটেলদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় লন্ডনে নিভৃতবাসে রয়েছেন তাঁরা। বাকি দল চলে এসেছিল ম্যাঞ্চেস্টারে। কিন্তু সেখানেও করোনার প্রকোপ থেকে রেহাই পেল না ভারতীয় দল।

India vs England 2021 Sourav Ganguly Team India BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy