Advertisement
E-Paper

India vs England 2021: তীব্রতা রাখতে চূড়ান্ত ফিটনেস চান বিরাট কোহলী

ফিটনেস নিয়ে আপস না করলেও কোহলীর ব্যাট কিন্তু শান্ত। বিশ্ব টেস্ট ফাইনালের দুই ইনিংসে কোহলী জোরে বোলিং ও সুইংয়ের বিরুদ্ধে পরাস্ত হয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৮:১০
ফিটনেস সাধানায় বিরাট কোহলী।

ফিটনেস সাধানায় বিরাট কোহলী। ফাইল চিত্র

ফিটনেস নিয়ে তিনি বরাবরই সচেতন। মাঠেও সেই ক্ষিপ্রতা দেখাতে ভালবাসেন। বুধবার থেকে শুরু হয়ে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট। তাই বসে নেই বিরাট কোহলী। জিমে নিজের প্রস্তুতির ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করলেন ভারত অধিনায়ক।

জিমে ভারোত্তোলন করতে দেখা যাচ্ছে তাঁকে। বৃষ্টির জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হওয়ার পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৫১ রানে জিতেছে ভারত। তৃতীয় টেস্টে জিতলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যাবেন কোহলীরা। সেই ক্ষেত্রে সিরিজে হারতে হবে না ভারতকে।

কিন্তু অধিনায়কের ব্যাটে বড় রান নেই। তাই ফিটনেস নিয়ে একটুকুও আপস করতে রাজি নন। বিশ্ব টেস্ট ফাইনালের দুই ইনিংসে কোহলী জোরে বোলিং ও সুইংয়ের বিরুদ্ধে পরাস্ত হয়েছিলেন। প্রথম টেস্টে জেমস অ্যান্ডারসনের বাইরে যাওয়া বলে খোঁচা দিয়ে ‘গোল্ডেন ডাক’ করে ফিরে যান। লর্ডস টেস্টেও বড় রান তাঁর ব্যাট থেকে আসেনি। স্বভাবতই রানের খোঁজে মরিয়া কোহলী।

India India vs England 2021 Virat Kohli Fitness Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy