Advertisement
E-Paper

পরের বছর ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ সালে হবে অস্ট্রেলিয়ায়

সূচি অনুসারে এই বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড অতিমারির কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আইসিসি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২০ ২০:০৪
আগের সূচি অনুসারেই পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। —ফাইল চিত্র।

আগের সূচি অনুসারেই পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। —ফাইল চিত্র।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই হচ্ছে। আর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। শুক্রবার টেলি-বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলীয় বোর্ডের কর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সূচি অনুসারে এই বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড অতিমারির কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আইসিসি।এ বছর বিশ্বকাপ না হওয়ায় আগামী বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক ছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হল না ক্রিকেট অস্ট্রেলিয়ার।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও চাইছিল আগামী বছর দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে। সূচি অনুসারে পরের বছর ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর একটা দিকও ছিল। ২০২৩ সালে ভারতে হবে ওয়ান ডে বিশ্বকাপ। ২০২২ সালে দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের বছর ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করলে তা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় ছিল। তাই বিসিসিআই ২০২১ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের দাবি তুলেছিল। যাতে দুটো বিশ্বকাপের মধ্যে এক বছরের ফারাক থাকে। আর শেষ পর্যন্ত তা মেনেও নেওয়া হল।

আরও পড়ুন: পিছিয়ে গেল ইংল্যান্ডের ভারত সফর, সূচি নিয়ে চর্চায় দুই দেশের বোর্ড​

আরও পড়ুন: ধোনির নামে তীব্র বিরক্তি, কোচ যুবিতে মজেছেন যোগরাজ

এদিকে, পরের বছর ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্য়ান্ডে হওয়ার কথা ছিল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা এক বছর পিছিয়ে নিউজিল্য়ান্ডেই শুরু হবে ছয় ফেব্রুয়ারি। চলবে সাত মার্চ পর্যন্ত।

Cricket T20 World Cup BCCI ICC India Australia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy