Advertisement
E-Paper

আঙুল ভেঙ্গে যাওয়ায় আইপিএল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান ব্রিটিশ অল রাউন্ডার। ক্রিস গেলের ক্যাচ ধরতে গিয়ে চোট লাগে স্টোকসের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ২৩:১৭
এই ক্যাচ ধরতে গিয়েই চোট লাগে  বেন স্টোকসের

এই ক্যাচ ধরতে গিয়েই চোট লাগে বেন স্টোকসের ছবি টুইটার

পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে ওঠার আগেই আরও বড় ধাক্কা রাজস্থান রয়্যালস শিবিরে। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস। আঙুল ভেঙ্গে গিয়েছে তাঁর।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান ব্রিটিশ অল রাউন্ডার। ক্রিস গেলের ক্যাচ ধরতে গিয়ে চোট লাগে স্টোকসের। তবে সেই ক্যাচ সফল ভাবেই ধরেন এই অলরাউন্ডার। এরপরই চোটের জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।

এর আগে ইনিংসের সপ্তম ওভারে শ্রেয়স গোপালের তৃতীয় বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়েছিলেন গেল।

গেলের ক্যাচ ধরার পরও ওপেন করতে নেমেছিলেন স্টোকস। তিন বল খেললেও রান না করেই আউট হতে হয় তাঁকে। মহম্মদ শামি তাঁর উইকেট তুলে নেন। স্টোকসের না থাকা রাজস্থান র‍য়্যালসের পক্ষে বিরাট বড় ধাক্কা।

Rajasthan Royals Ben Stokes IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy