Advertisement
E-Paper

IPL 2021: আইপিএল-এ মেয়ের প্রার্থনাও জেতাতে পারল না বাবার দলকে

সোমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাইয়ের প্রচুর সমর্থক হাজির ছিলেন। তাঁদের মধ্যে থেকে নজর কেড়ে নিয়েছে সাড়ে ছয় বছরের এক মেয়ে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ০৯:৫৮
জিভার সঙ্গে ধোনি

জিভার সঙ্গে ধোনি

সোমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাইয়ের প্রচুর সমর্থক হাজির ছিলেন। তাঁদের মধ্যে থেকে আলাদা করে নজর কেড়ে নিয়েছে সাড়ে ছয় বছরের এক মেয়ে।

হঠাৎই টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, একটি মেয়ে গ্যালারিতে মায়ের কোলে বসে হাত জোড় করে প্রার্থনা করছে। মেয়েটির নাম জিভা। মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে। মা সাক্ষীর সঙ্গে সোমবার বাবার খেলা দেখতে গিয়েছিল সে।

জিভার প্রার্থনা অবশ্য কাজে লাগেনি। চেন্নাই সুপার কিংস প্রথমে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলে। জবাবে দিল্লি ক্যাপিটালস দুই বল বাকি থাকতে তিন উইকেটে ম্যাচ জিতে যায়।

ছয় নম্বরে নেমে ধোনিও সফল হতে পারেননি। ২৭ বল খেলে ১৮ রান করেন চেন্নাই অধিনায়ক। আইপিএল-এ এটি ধোনির সবথেকে মন্থর ইনিংস।

IPL CSK Delhi Capitals Mahendra Singh Dhoni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy