Advertisement
E-Paper

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে লখনউ-বেঙ্গালুরু ম্যাচের সেরা জস হ্যাজলউড

শুরুতে কুইন্টন ডি’কক এবং মনীশ পাণ্ডেকে ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার পেসার। ৩৩ রানের মধ্যে ২ উইকেট হারায় লখনউ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ২৩:৪৩
আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা জস হ্যাজেলউড।

আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা জস হ্যাজেলউড। ছবি: আইপিএল

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচে আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা জস হ্যাজেলউড। বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে চার উইকেট তুলে নিলেন তিনি।

শুরুতে কুইন্টন ডি’কক এবং মনীশ পাণ্ডেকে ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার পেসার। ৩৩ রানের মধ্যে ২ উইকেট হারায় লখনউ। বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। এর পরেও ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়নি তাদের। ক্রুণাল পাণ্ড্য, লোকেশ রাহুলরা রানের গতি বজায় রাখার চেষ্টা করছিলেন। কিন্তু শেষের দিকে বল করতে এসে ফের ঝলসে ওঠেন হ্যাজেলউড। ২৪ রান করা মার্কাস স্টোইনিস শেষ দিকে চেষ্টা করছিলেন বড় শট নেওয়ার, কিন্তু হ্যাজলউডের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কাছে হার মানতে হয় তাঁকে। বোল্ড হয়ে যান স্টোইনিস।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আরসিবি। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। লখনউ রয়েছে চতুর্থ স্থানে।

IPL 2022 RCB Josh Hazlewood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy