Advertisement
E-Paper

IPl 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচের সেরা নটরাজন

ভারতের বাঁহাতি পেসারের দাপটে বেঙ্গালুরু দলের মিডল অর্ডারে ধস নামে। শুরু থেকেই উইকেটের যে পতন শুরু হয়েছিল, সেটাই এগিয়ে নিয়ে যান নটরাজন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২২:১৫
৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে তিন উইকেট তুলে নিলেন টি নটরাজন।

৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে তিন উইকেট তুলে নিলেন টি নটরাজন। —ফাইল চিত্র

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯ উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। আনন্দবাজার অনলাইনের বিচারে এই ম্যাচের সেরা টি নটরাজন।

৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে তিন উইকেট তুলে নিলেন টি নটরাজন। তাঁর কৃপণ বোলিংয়ের দাপটে কোনঠাসা হয়ে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল পটেল এবং ওয়ানিন্দু হাসরঙ্গকে ফিরিয়ে দেন নটরাজন।

ভারতের বাঁহাতি পেসারের দাপটে বেঙ্গালুরু দলের মিডল অর্ডারে ধস নামে। শুরু থেকেই উইকেটের যে পতন শুরু হয়েছিল, সেটাই এগিয়ে নিয়ে যান নটরাজন। বেঙ্গালুরু শেষ হয়ে যায় মাত্র ৬৮ রানে। এর পর হায়দরাবাদের জয়ের পথ খুবই সহজ ছিল।

কেন উইলিয়ামসনরা মাত্র ৮ ওভারে জয়ের রান তুলে নেন এক উইকেট হারিয়ে। হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা একাই ৪৭ রান করেন। উইলিয়ামসন করেন ১৬ রান। সহজেই ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।

IPL 2022 Royal Challengers Bangalore Sunrisers Hyderabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy