Advertisement
E-Paper

IPL 2022: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে হায়দরাবাদ-দিল্লি ম্যাচের সেরা ওয়ার্নার

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২২ ০০:০৪

ছবি: আইপিএল

দিল্লি ক্যাপিটালসের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বৃহস্পতিবারের জয়। কাঙ্ক্ষিত সেই জয় ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে। ৫৮ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচের সেরাও বেছে নেওয়া হল তাঁকে।

শুরু থেকেই দাপটের সঙ্গে ব্যাট করছিলেন ওয়ার্নার। তাঁর সঙ্গে ওপেন করতে নামা মনদীপ সিংহ আউট হলেও তিনি ছিলেন নিজের মেজাজেই। তিনটি ছয় এবং ১২টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ওপেন করতে নেমে পুরো ২০ ওভার ক্রিজে রইলেন ওয়ার্নার। মাত্র আট রানের জন্য শতরান ফসকালেন তিনি। কিন্তু দলের জয় সব ভুলিয়ে দেবে তাঁকে।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এল দিল্লি। প্রথম চারে থাকার লড়াইয়ে বেশ এ বার জোরালো দাবিদার হয়ে উঠলেন ঋষভ পন্থরা।

IPL 2022 David Warner Delhi Capitals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy