Advertisement
E-Paper

IPL 2022: করোনায় জর্জরিত দিল্লি ক্যাপিটালস, মিচেল মার্শ হাসপাতালে, ম্যাচ পুণে থেকে সরল মুম্বইয়ে

দিল্লির তরফে জানানো হয়েছে, মিচেল মার্শ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের চিকিৎসকরাও তাঁর দিকে নজর রেখেছে। দিল্লি দলের আরও বেশ কিছু সদস্য করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে তাঁদের কোনও উপসর্গ নেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১৪:৩৭
চিন্তায় দিল্লি দল।

চিন্তায় দিল্লি দল। —ফাইল চিত্র

দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পুণে থেকে সরিয়ে আনা হচ্ছে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। দিল্লি দলে একাধিক সদস্যের করোনা হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। মিচেল মার্শ-সহ চার জন করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে।

দিল্লি দলের বাকিদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার ফের করোনা পরীক্ষা করা হবে তাঁদের। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বুধবার ম্যাচ রয়েছে দিল্লির। সেই ম্যাচের আগে ফের করোনা পরীক্ষা করা হবে সকলের। একাধিক সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় মুম্বই থেকে পুণের উদ্দেশে রওনা দেয়নি দিল্লি ক্যাপিটালস। বুধবারের ম্যাচ সেই কারণে পুণে থেকে সরিয়ে আনা হল মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে।

দিল্লির তরফে জানানো হয়েছে, মিচেল মার্শ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের চিকিৎসকরাও তাঁর দিকে নজর রেখেছে। দিল্লি দলের আরও বেশ কিছু সদস্য করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে তাঁদের কোনও উপসর্গ নেই।

দিল্লির ফিজিয়ো প্যাট্রিক ফারহার্ট করোনা আক্রান্ত হন। তাঁর কাছে রিহ্যাব করছিলেন মার্শ। মনে করা হচ্ছে সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। প্রথম দিকে উপসর্গ না থাকায় কোনও ভাবে ধরা পড়েনি যে তিনি আক্রান্ত।

Delhi Capitals Pune IPL 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy