Advertisement
E-Paper

Mumbai Indians: কলকাতার বিরুদ্ধে রোহিতদের ছন্দে ফেরাতে কী করল মুম্বই, দেখুন ভিডিয়ো

আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স সব সময় আবেগের সঙ্গে ক্রিকেট খেলে। সেই আবেগকেই তুলে ধরা হয়েছে গানের ভিডিয়োতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ১৯:২৯
মুম্বইয়ের গানের ভিডিয়োয় রোহিতরা।

মুম্বইয়ের গানের ভিডিয়োয় রোহিতরা। ছবি: আইপিএল

কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে প্রকাশ্যে এল মুম্বই ইন্ডিয়ান্সের গান। ‘দিল খোল কে, এমআই বোল কে।’ গানের ভিডিয়োয় রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, কায়রন পোলার্ডদেরও দেখা গিয়েছে।

এ বারের প্রতিযোগিতায় পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের মূল মন্ত্র ‘খেলেঙ্গে দিল খোল কে’। অর্থাৎ, মন খুলে খেলার কথা, ক্রিকেট উপভোগ করার কথা বলা হচ্ছে দলের নতুন গানে।

দু’মিনিটের ভিডিয়োটি নেট মাধ্যমে সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। দলের তরফে জানানো হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স সব সময় আবেগের সঙ্গে ক্রিকেট খেলে। সেই আবেগকেই তুলে ধরা হয়েছে ভিডিয়োতে।

এ বারের প্রতিযোগিতায় এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি রোহিতদের। পাঁচ বারের চ্যাম্পিয়নরা অবশ্য প্রতিবারই ধীরে শুরু করে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তাই পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন।

IPL 2022 Mumbai Indians song Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy