Advertisement
E-Paper

আইপিএল প্লে-অফের আগে তাপমাত্রা বৃদ্ধি শুভমনের! কী করলেন হার্দিকদের ব্যাটার

এ বারের আইপিএলে কমলা টুপির দৌড়ে রয়েছেন শুভমন গিল। মঙ্গলবার প্লে-অফে খেলতে নামছেন তিনি। তার আগে তাপমাত্রা বৃদ্ধি করলেন হার্দিক পাণ্ড্যদের দলের এই ব্যাটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৩ ১৯:০৩
Shubman Gill

এ বারের আইপিএলে কমলা টুপির দৌড়ে রয়েছেন গুজরাত টাইটান্সের শুভমন গিল। —ফাইল চিত্র

এ বারের আইপিএলে নিজের জাত আরও এক বার চিনিয়েছেন শুভমন গিল। পর পর দু’ম্যাচে শতরান করেছেন। তাঁর ব্যাটেই আরও এক বার আইপিএল জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছে বিরাট কোহলির আরসিবির। মঙ্গলবার আইপিএল প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে নামছে তাঁর গুজরাত টাইটান্স। তার আগে উষ্ণতা বৃদ্ধি করলেন শুভমন।

নিজের একটি ছবি পোস্ট করেছেন হার্দিকদের দলের ব্যাটার। সেখানে দেখা যাচ্ছে, খালি গায়ে একটি তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি। শুভমনের শরীর দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিশ্রম করেছেন তিনি। বিরাট কোহলির মতো শারীরিক গঠন হয়েছে তাঁর। ক্যাপশনে লেখা, ‘‘থার্স্ট ট্র্যাপ।’’ তিনি এর মধ্যে দিয়ে কী বলতে চেয়েছেন তা পরিষ্কার নয়। তাঁর এই ছবি এবং মন্তব্য নিয়ে নানা আলোচনা, জল্পনা শুরু হয়ে গিয়েছে। মহিলা অনুরাগীরা নানা রকম অনুমান করছেন।

মঙ্গলবার কোয়ালিফায়ারে গুজরাতের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে হার্দিকদের খেলতে হবে চেন্নাইয়ের মাঠে। এখন থেকেই সেই ম্যাচে নামতে তৈরি শুভমন। তিনি বলেছেন, ‘‘মনে হচ্ছে খুব উত্তেজক ম্যাচ হবে। চেন্নাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের মাঠে খেলা। ওখানকার উইকেটে দারুণ কার্যকর বোলিং আক্রমণ রয়েছে আমাদের। আশা করছি আমরা টানা দ্বিতীয় বার আইপিএল ফাইনাল খেলতে পারব।’’

আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৬৮০ রান করেছেন শুভমন। কমলা টুপির দৌড়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তাঁর সামনে রয়েছেন শুধু আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। তিনি ১৪টি ম্যাচে করেছেন ৭৩০ রান। আরসিবি রবিবার গুজরাতের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় শুভমনের কমলা টুপি জেতার সম্ভাবনা বেড়েছে।

নিজের ব্যাটিং নিয়ে শুভমন বলেছেন, ‘‘ভাল ছন্দে রয়েছি। ভাল শুরুর পর বড় ইনিংসে পরিণত করা গুরুত্বপূর্ণ। আইপিএলের প্রথমার্ধে বড় ইনিংস খেলতে পারছিলাম না। ৪০ বা ৫০ রান করে আউট হচ্ছিলাম। ভাগ্য ভাল শেষ দিকে বেশি কার্যকরী ইনিংস খেলতে পারছি। টি-টোয়েন্টি ক্রিকেটে শট নিতেই হবে। ধরে খেলার সুযোগ নেই। চেষ্টা করতে হবে এবং নিজেকে প্রয়োগ করতে হবে। নিজের উপর বিশ্বাস রাখাও দরকার।’’

Shubman Gill IPL 2023 Gujarat Titans
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy