Advertisement
E-Paper

‘আমি স্বপ্নেও ওর মতো খেলতে পারব না’, কার ব্যাটিং এখন কোহলির কাছেও স্বপ্ন?

বিরাট কোহলি অবাক ভারতীয় ক্রিকেটারের ব্যাটিং দেখে। তিনি জানিয়েছেন, স্বপ্নেও সেই ক্রিকেটারের মতো খেলতে পারবেন না তিনি। কার ব্যাটিং দেখে অবাক কোহলি?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১১:৫৮
Picture of Virat Kohli

আইপিএলে ভাল ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তার পরেও অন্য এক ক্রিকেটারের ব্যাটিং দেখে অবাক তিনি। —ফাইল চিত্র

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের পরে ক্রিকেট দুনিয়ার প্রশংসা কুড়িয়েছেন রিঙ্কু সিংহ। এ বার বিরাট কোহলির মুখে কেকেআর ক্রিকেটারের নাম। রিঙ্কুকে নিজের থেকে এগিয়ে রাখলেন বিরাট। তিনি নাকি স্বপ্নেও রিঙ্কুর মতো শট খেলার কথা ভাবতে পারেন না।

আইপিএলের ডিজিটাল সম্প্রচারকারী মাধ্যমে একটি সাক্ষাৎকারে রিঙ্কুর কথা তুলেছেন বিরাট। তিনি বলেছেন, ‘‘এখনকার দিনের তরুণ ক্রিকেটারদের খেলা দেখে খুব ভাল লাগছে। সে দিন রিঙ্কু ৫ বলে ৫টা ছক্কা মেরেছে। আমি আগে এ রকম ব্যাটিং দেখিনি। ৫ বলে ৫ ছক্কা মেরে ম্যাচ জেতানো প্রায় অসম্ভব। সেটাই রিঙ্কু করেছে। আমি তো স্বপ্নেও ওর মতো খেলতে পারব না।’’

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিরাট। তার জন্য আইপিএলের প্রশংসাও করেছেন তিনি। বিরাট বলেছেন, ‘‘আইপিএলে প্রতি বছর নতুন নতুন ক্রিকেটার উঠে আসছে। তাদের মধ্যে অনেকেই ভারতের হয়ে খেলে। এই যে একটা প্রতিযোগিতা চলছে তাতে ক্রিকেটারদের মান আরও ভাল হচ্ছে।’’

এ বারের আইপিএলে প্রথম ম্যাচ বাদ দিলে তার পর থেকে ছন্দে রয়েছেন রিঙ্কু। কোহলিদের বিরুদ্ধেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের পরে হায়দরাবাদের বিরুদ্ধেও অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। তাতে কী! বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের প্রশংসা পাচ্ছেন কেকেআরের এই বাঁহাতি ব্যাটার।

IPL 2023 Virat Kohli Rinku Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy