Advertisement
E-Paper

Lionel Messi: ফ্রি কিক আটকাতে মাটিতে শুয়ে পড়লেন মেসি, বিরক্তি চেপে রাখতে পারলেন না ফার্দিনান্দ

ফার্দিনান্দের পছন্দ না হলেও মেসি-ভক্তদের যদিও এই ঘটনা বেশ মনে ধরেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৩
গোল বাঁচাতে মরিয়া মেসি।

গোল বাঁচাতে মরিয়া মেসি। ছবি: টুইটার থেকে

সতীর্থরা দেওয়াল তৈরি করছেন গোল পোস্টের সামনে। তাঁদের পিছনে শুয়ে পড়লেন লিয়োনেল মেসি। পিছন ঘুরে নেমার তাঁকে কিছু জিজ্ঞাসাও করলেন। আর পুরো ঘটনায় বিরক্ত রিয়ো ফার্দিনান্দ।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে ২-০ গোলে হারায় পিএসজি। প্যারিসের ক্লাবের হয়ে প্রথম গোলও করেন মেসি। সেই ম্যাচেই এমন কাণ্ড করলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। যে দেখে প্রাক্তন ফুটবলার ফার্দিনান্দ বলেন, “এটা হতে পারে না। এই ঘটনাটি অসম্মানের। আমি এই দলে থাকলে মেসিকে বলতাম, তোমার বদলে আমি শুচ্ছি। এটা আমি দেখতে পারব না। মেসি নিজের জামা নোংরা করতে পারে না।”

ফার্দিনান্দের পছন্দ না হলেও মেসি-ভক্তদের যদিও এই ঘটনা বেশ মনে ধরেছে। মেসির অনুরাগীদের মতে তিনি এতটাই সহজ যে তাঁর মধ্যে কোনও তারকা সুলভ আচরণ দেখা যায় না। দলের জন্য সব কিছু করতে প্রস্তুত তিনি।

সতর্ক মেসি।

সতর্ক মেসি। ছবি: টুইটার থেকে

মেসি-ভক্তরা এই ম্যাচটি অবশ্য মনে রাখবেন অন্য কারণে। নতুন ক্লাবে এসে প্রথম গোল করলেন মেসি। বার্সেলোনা ছাড়া পিএসজি দ্বিতীয় ক্লাব, যার হয়ে গোল করলেন তিনি। মেসি নিজেও জানিয়েছেন তিনিও মুখিয়ে ছিলেন পিএসজি-র হয়ে গোল করার জন্য।

Lionel Messi PSG
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy