Advertisement
E-Paper

Neeraj Chopra: টোকিয়ো থেকে ফিরে সোনাজয়ী নীরজের জ্বর, হয়েছে করোনা পরীক্ষাও

শুক্রবার হরিয়ানা সরকারের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নীরজের। জ্বর আসার কারণেই যোগ দেননি তিনি। অনিশ্চিত লাল কেল্লার অনুষ্ঠানেও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৬:২০
নীরজ চোপড়া।

নীরজ চোপড়া। —ফাইল চিত্র

অলিম্পিক্সে জ্যাভলিনে ভারতকে প্রথম বার সোনার পদক এনে দিয়েছেন নীরজ চোপড়া। দেশে ফিরে আসার পর একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। প্রথম সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন নীরজ। শনিবার জানা গিয়েছে গত দু’দিন ধরে জ্বর হয়েছে তাঁর। করোনা পরীক্ষাও হয়েছে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

শুক্রবার হরিয়ানা সরকারের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নীরজের। জ্বর আসার কারণেই সেই অনুষ্ঠানে যোগ দেননি তিনি। রবিবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ডাকে লাল কেল্লার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। সেই অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে কি না তা স্পষ্ট নয়।

করোনা পরীক্ষা করা হয়েছে নীরজের। তবে সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেই জানাচ্ছে তাঁর পরিবার।

টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস গড়েন নীরজ। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন তিনি।

Tokyo Olympics 2020 Neeraj Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy