ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ জিতল পাকিস্তান। নিয়মরক্ষার ম্যাচে তারা জিতল ৪ উইকেটে।
ইংল্যান্ড এমনিতেই সিরিজ জিতে গিয়েছিল। শুধু দেখার ছিল, শেষ ম্যাচ জিতে পাকিস্তান কিছুটা সম্মান ফেরাতে পারে কি না। আজহার আলির টিম যা পারল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড তোলে ৩০২-৯। জেসন রয় ৮৭ করেন। বেন স্টোকস করেন ৭৫। মূলত এই দু’জনের রানের উপর ভর করেই তিনশো পার করে দেয় ইংল্যান্ড। পাকিস্তানের হাসান আলি চার উইকেট পান। মহম্মদ আমের পান তিনটে। জবাবে প্রথম দিকে সমস্যায় পড়লেও পরে সামলে নেয় পাকিস্তান। একটটা সময় আশি রানের মধ্যে তিন উইকেট চলে গিয়েছিল পাকিস্তানের। কিন্তু তার পর তারা সামলে নেয়। সরফরাজ আহমেদ (৯০) এবং শোয়েব মালিক (৭৫) জেতার মঞ্চ তৈরি করে দেন।