Advertisement
E-Paper

SC East Bengal: প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেল এসসি ইস্টবেঙ্গল, গোল করলেন শুভ, হাওকিপরা

ম্যাচের প্রথমার্ধে ৩৮ মিনিটে সিমবই হাওকিপের করা গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৩:৪৯
জিতে শুরু করল এসসি ইস্টবেঙ্গল।

জিতে শুরু করল এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার থেকে

প্রথম প্রস্তুতি ম্যাচে জিতল এসসি ইস্টবেঙ্গল। ভাস্কো স্পোর্টস ক্লাবকে ৩-১ গোলে হারাল তারা।

গোয়ায় প্রস্তুতি শুরু করার পর এটাই ছিল এসসি ইস্টবেঙ্গলের প্রথম প্রস্তুতি ম্যাচ। শনিবার সকালে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সালগওকরের মুখোমুখি হবে লাল-হলুদ ক্লাব।

ম্যাচের প্রথমার্ধে ৩৮ মিনিটে সিমবই হাওকিপের করা গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। ডানদিক থেকে ভেসে আশা ক্রসে হেড করে গোল করেন হাওকিপ।

৫৪ মিনিটে ব্যবধান বাড়ান শুভ ঘোষ। ফের ডানদিক থেকে বাড়ানো বলে পা ছুঁয়ে গোল করেন শুভ।

৮৪ মিনিটে ব্যবধান কমায় ভাস্কো। ৮৭ মিনিটে তরুণ ফুটবলার সিদ্ধান্ত শিরোকদারের করা গোলে ব্যবধান বাড়ায় এসসি ইস্টবেঙ্গল।

SC East Bengal ISL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy