Advertisement
E-Paper

Smriti Mandhana: প্রেম করে বিয়ে করবেন, নাকি দেখেশুনে? প্রশ্ন শুনে দারুণ উত্তর দিলেন স্মৃতি মন্ধনা

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বাউন্ডারি লাইনের ধারে দারুণ ক্যাচ ধরেন স্মৃতি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১৭:৩৬
স্মৃতি মন্ধনা

স্মৃতি মন্ধনা ফাইল চিত্র

ভারতের মহিলা দলের ব্যাটসম্যান হিসাবে অনেক রেকর্ড গড়ে ফেলেছেন স্মৃতি মন্ধনা। তবে শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, তাঁর সৌন্দর্যেও মুগ্ধ নেটাগরিকরা। ভক্তরা তাঁকে ‘জাতীয় ক্রাশ’ ও বলেন। স্মৃতি শুধু ক্রিকেট মাঠে নয় নেটমাধ্যমেও যথেষ্ট জনপ্রিয়। সম্প্রতি এক নেটাগরিক তাঁর কাছে জানতে চান তিনি কীভাবে নিজের জীবনসঙ্গী বাছতে চান স্মৃতি? তিনি প্রেম করে বিয়ে করবেন, নাকি দেখেশুনে?

এই প্রশ্নের দারুণ উত্তর দেন ভারতের ব্যাটসম্যান। টুইটারে তিনি লেখেন, ‘আমার পছন্দ লাভ-রেঞ্জড’। যার অর্থ প্রথমে প্রেম আর তারপর প্রেমিক ও প্রেমিকার বাড়ির সম্মতিতে বিয়ে। এতদিন পর ফের সেই টুইট সামনে এসেছে। এ নিয়ে নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বাউন্ডারি লাইনের ধারে দারুণ ক্যাচ ধরেন স্মৃতি। সেই ক্যাচের ভিডিয়োও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। প্রথম দু’টি একদিনের ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে চার উইকেটে জয় পেয়েছে।

স্মৃতি মন্ধনা

স্মৃতি মন্ধনা ইনস্টাগ্রাম

BCCI Smriti Mandhana love marriage Indian Women Cricket team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy