Advertisement
E-Paper

প্রশাসক সৌরভকে নিয়ে হুলস্থূল চিরপ্রতিপক্ষর দেশেও

ক্রিকেট নিয়ে সৌরভের মত আবেগ ও উৎসাহ আর কারও নেই। মানুষ হিসেবেও সৌরভ অত্যন্ত বিনয়ী বলে মনে করেন হকলি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১৫:১১
সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায় ফাইল চিত্র

বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তা নিক হকলি। ক্রিকেট নিয়ে সৌরভের মত আবেগ ও উৎসাহ আর কারও নেই। মানুষ হিসেবেও সৌরভ অত্যন্ত বিনয়ী বলে মনে করেন হকলি।

এক সাক্ষাৎকারে অজি ক্রিকেট কর্তা বলেন, ‘‘সৌরভ সত্যিই মহান। অত্যন্ত বিনয়ী ও ভাল মানুষ। ক্রিকেট নিয়ে ওর মত আবেগ ও উৎসাহ আর কারও মধ্যে দেখিনি। ভারতের মহিলা দলের অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে আসা নিয়ে আমার সঙ্গে সৌরভের চুক্তি হয়েছে। এটা দারুণ আনন্দের আমার কাছে।’’

মহামারির মধ্যেও দক্ষ ভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব পালন করায় স্থায়ী দায়িত্ব পেয়েছেন হকলি। এর আগে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন তিনি। স্থায়ী দায়িত্ব নিয়ে সৌরভের সঙ্গে মহিলা ক্রিকেট দলের সঙ্গে চুক্তি করেন তিনি। এর জেরেই সৌরভের প্রশংসায় পঞ্চমুখ হকলি।

BCCI Sourav Ganguly Cricket Australia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy