Advertisement
E-Paper

Tokyo Olympics: ফের করোনা অলিম্পিক্সে, আক্রান্ত চারজন

জাপানের সংবাদসংস্থার খবর অনুযায়ী, দুই অ্যাথলিট সহ মোট চারজন করোনা আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৫:১৯
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

ফের অলিম্পিক্সে করোনার হানা। নতুন করে চার জন আক্রান্ত হয়েছেন করোনায়। অতিমারির কারণে আগের বছর অলিম্পিক্স হওয়ার কথা থাকলেও তা করা যায়নি। সেই কারণে কঠিন জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ক্রীড়াবিদরা। তবুও ঠেকানো যায়নি করোনার আক্রমণ।

জাপানের সংবাদসংস্থার খবর অনুযায়ী, দুই অ্যাথলিট-সহ মোট চারজন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে অলিম্পিক্সে মোট ১৫৫ জন করোনায় আক্রান্ত হলেন। গেমস ভিলেজের মধ্যেই আক্রান্ত হয়েছেন ২০ জন।

সোমবার নেদারল্যান্ডসের টেনিস খেলোয়াড় জাঁ-জুলিয়েন রজার করোনা আক্রান্ত হন। ফলে এবারের অলিম্পিক্স থেকে বিদায় নিতে হল তাঁকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাবলসে ওয়েসলি কুলহফের সঙ্গে জুটি বেঁধে খেলার কথা তাঁর। সেটাও আর হবে না।

আরও পড়ুন:

COVID 19 Tokyo Olympics Tokyo Olympics 2020
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy