Advertisement
E-Paper

Euro 2020: শনিবার রাশিয়ার বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল বেলজিয়াম, ছিটকে গেলেন দ্য ব্রুইন

কিছুদিন আগেই প্রিমিয়ার লিগে বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন দ্য ব্রুইন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৬:৪২
কেভিন দ্য ব্রুইন

কেভিন দ্য ব্রুইন ফাইল ছবি

শনিবার রাশিয়ার বিরুদ্ধে ইউরো কাপের প্রথম ম্যাচে নামার আগেই বড় ধাক্কা খেল বেলজিয়াম। ছিটকে গেলেন মিডফিল্ডার কেভিন দ্য ব্রুইন। বেলজিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না। তারপরে দলের সঙ্গে যোগ দেবেন।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে গিয়ে নাকে এবং চোখের সকেটে চোট লেগেছিল দ্য ব্রুইনের। তিনি এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ব্যক্তিগত ভাবেই অনুশীলন চালাচ্ছিলেন। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর ফিরতে আরও কিছুটা সময় লাগবে। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে ব্রাসেলসের কাছে তুবিজে-তে নিজেদের শিবিরে ফিরবে বেলজিয়াম। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন দ্য ব্রুইন।

কিছুদিন আগেই প্রিমিয়ার লিগে বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন দ্য ব্রুইন। ক্লাব হোক বা দেশ, মাঝমাঠের অন্যতম সেরা অস্ত্র তিনি। তাঁর অনুপস্থিতিতে স্ট্রাইকারদের বল জোগানোর মতো ফুটবলার খুঁজতে হচ্ছে বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেজকে। তবে দলে একাধিক বিকল্প থাকায় তাঁর চাপ কিছুটা কম। মার্তিনেজ আশা করছেন, বৃহস্পতিবার ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচে দ্য ব্রুইনকে পাওয়া যাবে।

Roberto Martínez Euro Cup 2020 Kevin De Bruyne Belgium Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy