E-Paper

অলিম্পিক্সে সোনা জিতলেই আট কোটি

পালাবদলের পরে রাজ্য ক্রীড়ার খোলনলচে সম্পূর্ণ বদলে ফেলতে মরিয়া ক্রীড়ামন্ত্রী। মঙ্গলবার বিকেলে নবমহাকরণে সাংবাদিক বৈঠকে একাধিক পরিকল্পনার কথা জানালেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৮:১২

— প্রতীকী চিত্র।

বাংলার কোনও ক্রীড়াবিদ অলিম্পিক্সে সোনা জিতলেই আট কোটি টাকা পুরস্কার পাবেন। রুপোজয়ীদের দেওয়া হবে ছয় কোটি টাকা। ব্রোঞ্জ পেলে দেওয়া হবে চার কোটি টাকা। ঘোষণা করলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সঙ্গে বাংলার ক্রীড়াকে রাজনীতিমুক্ত করার প্রতিশ্রুতিও দিলেন।

পালাবদলের পরে রাজ্য ক্রীড়ার খোলনলচে সম্পূর্ণ বদলে ফেলতে মরিয়া ক্রীড়ামন্ত্রী। মঙ্গলবার বিকেলে নবমহাকরণে সাংবাদিক বৈঠকে একাধিক পরিকল্পনার কথা জানালেন তিনি। ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘‘রাজ্যের অধিকাংশ ক্রীড়া সংস্থায় পরিবারতন্ত্র চলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, খেলাধুলোয় রাজনীতির ছোঁয়া থাকতে দেব না। এই কারণেই অবিলম্বে আমরা জাতীয় ক্রীড়ানীতির প্রয়োগ করব।’’

অলিম্পিক্সে পদকজয়ীরাই শুধু নন, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং জাতীয় ক্রীড়ায় সফল ক্রীড়াবিদদেরও আর্থিক পুরস্কার দেওয়া হবে। ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘‘আগের সরকারের আমলে অলিম্পিক্সে সোনাজয়ীদের জন্য মাত্র ২৫ লক্ষ টাকা পুরস্কার বরাদ্দ ছিল। আমরা তা বাড়িয়ে আট কোটি টাকা করার প্রস্তাব পাঠিয়েছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। রুপোজয়ীদের জন্য পুরস্কারের অর্থ ১৫ লক্ষ থেকে বাড়িয়ে ছয় কোটি টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্রোঞ্জ জিতলে আগে দেওয়া হত ১০ লক্ষ টাকা। তা বাড়িয়ে চার কোটি টাকা করার প্রস্তাব দিয়েছি।’’ প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বাংলা জুড়ে ক্রীড়া মহোৎসবও আয়োজন করা হবে। এ ছাড়াও রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অলিম্পিক্স মানের অ্যাথলেটিক্স ট্র্যাক বসানো হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Olympics 2028 Nisith Pramanik West Bengal government gold medal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy