Advertisement
E-Paper

সচিন নাকি অস্কার পাবেন! যুবরাজের মন্তব্য ভাইরাল নেটমাধ্যমে

রবিবার শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ জিতেছে ভারত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১০:২০
রোড সেফটি সিরিজে একসঙ্গে খেলেছেন যুবরাজ, সচিন।

রোড সেফটি সিরিজে একসঙ্গে খেলেছেন যুবরাজ, সচিন। ছবি টুইটার

রবিবার শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ জিতেছে ভারত। তবে তার আগে নেটমাধ্যমে যুবরাজ সিংহের একটি মন্তব্য ভাইরাল হয়ে গেল। সচিন তেন্ডুলকরের পোস্ট করা একটি ভিডিয়োয় মন্তব্য করেছেন যুবরাজ, যা তুমুল জনপ্রিয়তা পেয়েছে নেটাগরিকদের মধ্যে।

টুইটারে ৪৯ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন সচিন। ক্যাপশনে লিখেছেন, “রাস্তায় যাতায়াতই হোক বা ক্রিকেট মাঠে ড্রাইভ, হেলমেট পরতেই হবে। রোড সেফটিকে হালকা ভাবে নেবেন না। হেলমেটে পরে নিজেকে সুরক্ষিত রাখুন। ব্রায়ান লারা, এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যে তোমায় ধন্যবাদ।”

ভিডিয়োর মধ্যেও লারাকে পাশে নিয়ে রাস্তাঘাটে সুরক্ষার কথা বলতে শোনা গিয়েছে সচিনকে। এই ভিডিয়োর তলাতেই মন্তব্য করে যুবরাজ লেখেন, “তোমাদের অভিনয় তো অস্কারের মনোনয়ন পাবে।” এই মন্তব্যে ব্যপক মজা পেয়েছেন নেটাগরিকরা।

Sachin Tendulkar Yuvraj Singh Brian Lara
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy