Advertisement
E-Paper

উত্তরাধিকার

এক বেকহ্যামের পরিবর্তে মাঠে নামলেন আর এক বেকহ্যাম! উঠে দাঁড়িয়ে হাততালিতে ওল্ড ট্র্যাফোর্ডে সেই আবেগভেজা মুহূর্ত স্মরণীয় করলেন ফুটবলপ্রেমীরা। বাবার বদলি হিসাবে ডেভিডের সঙ্গে হাত মিলিয়ে তখন মাঠে নামছেন বেকহ্যামের ষোলো বছরের ছেলে ব্রুকলিন।

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ০৩:৪৫
ওল্ড ট্র্যাফোর্ডে বাবা ডেভিড বেকহ্যামের পরিবর্ত নামছেন ছেলে ব্রুকলিন। ছবি: এএফপি।

ওল্ড ট্র্যাফোর্ডে বাবা ডেভিড বেকহ্যামের পরিবর্ত নামছেন ছেলে ব্রুকলিন। ছবি: এএফপি।

এক বেকহ্যামের পরিবর্তে মাঠে নামলেন আর এক বেকহ্যাম! উঠে দাঁড়িয়ে হাততালিতে ওল্ড ট্র্যাফোর্ডে সেই আবেগভেজা মুহূর্ত স্মরণীয় করলেন ফুটবলপ্রেমীরা। বাবার বদলি হিসাবে ডেভিডের সঙ্গে হাত মিলিয়ে তখন মাঠে নামছেন বেকহ্যামের ষোলো বছরের ছেলে ব্রুকলিন। দু’জনেরই জার্সি সাত। যেন ফুটবল উত্তরাধিকার এক প্রজন্মের থেকে চলে গেল পরের প্রজন্মের পায়ে। ইউনিসেফের হয়ে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড একাদশ বনাম অবশিষ্ট বিশ্ব ম্যাচটির আয়োজক বেকহ্যামই। খেলার কথা ছিল জিনেদিন জিদান ও প্যাট্রিক ভিয়েরারও। কিন্তু প্যারিসে জঙ্গি হানার পর সরে দাঁড়ান দু’জনে। বেকহ্যাম বলেন, ‘‘ওদের সিদ্ধান্ত খুব স্বাভাবিক।’’ অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে গ্রেট ব্রিটেন জিতল ৩-১।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy