Advertisement
E-Paper

ট্রফি য়ুকির

দুরন্ত সার্ভিস আর জমাট নেট প্লে-তে মরসুমে নিজের দ্বিতীয় চ্যালেঞ্জার খেতাব জিতলেন য়ুকি ভামব্রি। পঞ্চাশ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্যের পুণে চ্যালেঞ্জারের ফাইনালে দ্বিতীয় বাছাই রুশ ইভগেনি দনস্কয়কে ৬-২, ৭-৬ (৪) হারালেন দিল্লির ছেলে। ৮০ র‌্যাঙ্কিং পয়েন্ট পেয়ে ১০৫ থেকে আবার বিশ্বের সেরা একশোয় ফিরবেন তিনি। দনস্কয়ের বিরুদ্ধে য়ুকি আজ দুরন্ত সার্ভিস করে জিতলেন কেরিয়ারের পঞ্চম চ্যালেঞ্জার ট্রফি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৫ ০৪:১৫

দুরন্ত সার্ভিস আর জমাট নেট প্লে-তে মরসুমে নিজের দ্বিতীয় চ্যালেঞ্জার খেতাব জিতলেন য়ুকি ভামব্রি। পঞ্চাশ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্যের পুণে চ্যালেঞ্জারের ফাইনালে দ্বিতীয় বাছাই রুশ ইভগেনি দনস্কয়কে ৬-২, ৭-৬ (৪) হারালেন দিল্লির ছেলে। ৮০ র‌্যাঙ্কিং পয়েন্ট পেয়ে ১০৫ থেকে আবার বিশ্বের সেরা একশোয় ফিরবেন তিনি। দনস্কয়ের বিরুদ্ধে য়ুকি আজ দুরন্ত সার্ভিস করে জিতলেন কেরিয়ারের পঞ্চম চ্যালেঞ্জার ট্রফি। গত তিন মাস দারুণ ধারাবাহিকতা দেখানো য়ুকি বলেছেন, ‘‘আসল ফারাক হয়েছে সার্ভিসে। যে ভাবে উন্নতি করেছি তাতে এই আত্মবিশ্বাস এসেছে যে সার্ভ ঠিক পড়লে উল্টো দিকে যে-ই থাক না কেন আমার জেতার সুযোগ থাকবে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy