Advertisement
E-Paper

ফার্গির স্বীকারোক্তি

স্ত্রী ক্যাথিকে আরও সময় দিতেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন। ফাঁস করলেন প্রাক্তন ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন। ২৬ বছর যে দায়িত্ব সামলানোর পর দু’বছর আগে হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তাঁর জায়গায় ডেভিড মোয়েস আসলেও ১০ মাসের বেশি টেকেননি। ফার্গুসন বলেছেন তাঁর স্ত্রীর যমজ বোন মারা গিয়েছিলেন ওই সময়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪১

স্ত্রী ক্যাথিকে আরও সময় দিতেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন। ফাঁস করলেন প্রাক্তন ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন। ২৬ বছর যে দায়িত্ব সামলানোর পর দু’বছর আগে হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তাঁর জায়গায় ডেভিড মোয়েস আসলেও ১০ মাসের বেশি টেকেননি। ফার্গুসন বলেছেন তাঁর স্ত্রীর যমজ বোন মারা গিয়েছিলেন ওই সময়। তাই স্ত্রীর পাশে থাকাটা জরুরি ছিল। না হলে তিনি ম্যান ইউ কোচ হিসেবে কাজ চালিয়ে যেতেন। তবে ২০০২ সালেই নাকি ম্যান ইউ কোচের দায়িত্ব ছেড়ে ফার্গুসন সরে যেতে চেয়েছিলেন। তখন তাঁর স্ত্রীই বারণ করেন। দ্বিতীয় বার অবশ্য ফার্গিকে আর বাধা দেননি তিনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy