রাজ্যে বিবেচনাধীন (অ্যাডজুডিকেশন) ভোটারদের তালিকা নিয়ে বৃহস্পতিবার আবার হাই কোর্টে বৈঠকে বসছেন প্রধান বিচারপতি সুজয় পাল। বৈঠকে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছেন রাজ্যের সিইও (মুখ্য নির্বাচনী আধিকারিক) মনোজ আগরওয়াল। সূত্রের খবর, ভিন্রাজ্য থেকে যে বিচারকদের আনা হচ্ছে, তাঁদের থাকা-খাওয়ার কী ব্যবস্থা করা হয়েছে, তাঁদের কী ভাবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে, তা নিয়ে চলতে পারে আলোচনা। বিবেচনাধীন ভোটার তালিকার কত দূর নিষ্পত্তি হল, সেই বিষয়টিও উঠতে পারে বৈঠকে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিবেচনাধীন। এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে ৬৩ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গরহাজির, কারও অন্য জায়গায় নাম রয়েছে। ওই বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখছেন এসআইআরের কাজে নিযুক্ত বিচারকেরা। সেই নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি পাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবার বৈঠকে বসলেন। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল পর্যন্ত মাত্র ৪ লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি সম্ভব হয়েছে। বাকি ৫৬ লক্ষ বিবেচনাধীন ভোটার নিষ্পত্তি হতে ঠিক কত দিন লাগতে পারে, তা নিয়ে রয়েছে প্রশ্ন।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন্রাজ্য থেকে বিচারক এনে বিবেচনাধীন ভোটারদের বিষয়টি নিষ্পত্তি করা হচ্ছে। কমিশন অবশ্য আশাবাদী। কারণ, নিষ্পত্তির কাজের জন্য বিচারকের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। বিহার, ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য থেকে প্রায় ২০০ জন বিচারক আনা হচ্ছে। তাঁরা কাজে যোগ দিলে বাছাই এবং নিষ্পত্তির গতি বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ওই বিচারকদের জন্য কী ব্যবস্থা করা হচ্ছে, তা নিয়ে বৈঠকে বসলেন হাই কোর্টের প্রধান বিচারপতি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ