Advertisement
E-Paper

ফিরলেন লুক

ভয়ঙ্কর ট্যাকলে বুধবার ডান পা দু’জায়গায় ভেঙে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। এতটাই মারাত্মক চোট যে, লুক শ-কে তিন দিন আইন্দহোভেনের হাসপাতালে ভর্তি থাকতে হয়। শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লেফট ব্যাক শনিবার দেশে ফিরলেন। সোশ্যাল মিডিয়ায় সেন্ট আনা হাসপাতালের মেডিক্যাল স্টাফকে ধন্যবাদও দিলেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৩
আইন্দোভেনের হাসপাতালে লুক শ। (ডান দিকে) এই সেই চোট। যার ধাক্কায় প্রাক্তন ব্রাজিল ফুটবলার রিভাল্ডোর অবসর ভেঙে ফুটবলে ফেরা থেমে যাওয়ার আশঙ্কা। ছবি: টুইটার

আইন্দোভেনের হাসপাতালে লুক শ। (ডান দিকে) এই সেই চোট। যার ধাক্কায় প্রাক্তন ব্রাজিল ফুটবলার রিভাল্ডোর অবসর ভেঙে ফুটবলে ফেরা থেমে যাওয়ার আশঙ্কা। ছবি: টুইটার

ভয়ঙ্কর ট্যাকলে বুধবার ডান পা দু’জায়গায় ভেঙে গিয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। এতটাই মারাত্মক চোট যে, লুক শ-কে তিন দিন আইন্দহোভেনের হাসপাতালে ভর্তি থাকতে হয়। শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লেফট ব্যাক শনিবার দেশে ফিরলেন। সোশ্যাল মিডিয়ায় সেন্ট আনা হাসপাতালের মেডিক্যাল স্টাফকে ধন্যবাদও দিলেন তিনি। ‘‘গত ক’য়েক দিনে যে ভাবে আমার দেখভাল করেছেন, তার জন্য সেন্ট আনা হাসপাতালের সবাইকে অনেক ধন্যবাদ। এটা ভোলার নয়।’’ তবে চোটের জন্য ছ’মাস মাঠে নামতে পারবেন না শ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy