Advertisement
E-Paper

ভিসা নাকচ আমেরিকার, তিরন্দাজি দল তুলে নিল ভারত

অদ্ভুত কাণ্ড! ভারতের এক দল তিরন্দাজদের ভিসাই দিল না ওবামা প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটার ইয়াঙ্কটনে তিরন্দজির যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভিসার আবেদন জানিয়েছিল ভারতীয় যুব তিরন্দাজি দল। কিন্তু ভারতীয় দলের অধিকাংশ সদস্যরই ভিসার আবেদন খারিজ করল মার্কিন যুক্তরাষ্ট্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ১৯:১৫

অদ্ভুত কাণ্ড! ভারতের এক দল তিরন্দাজদের ভিসাই দিল না ওবামা প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটার ইয়াঙ্কটনে তিরন্দাজির যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভিসার আবেদন জানিয়েছিল ভারতীয় যুব তিরন্দাজি দল। কিন্তু ভারতীয় দলের অধিকাংশ সদস্যরই ভিসার আবেদন খারিজ করল মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হচ্ছে, তাঁরা নাকি ইন্টারভিউয়ে ফেল করেছেন! এর প্রতিবাদে ভারতীয় তিরন্দাজি সংস্থা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিল। খেলার দুনিয়ায় যা নিঃসন্দেহে আলোড়ন ফেলে দেওয়ার ঘটনা।

২০ জন খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের ভিসার আবেদন বাতিল করা হয়েছে। ৩১ জনের দলের মধ্যে শুধুমাত্র ১০ জনের আবেদন গ্রহণ করা হয়েছে। বাতিল হওয়া আবেদনের মধ্যে আছে জাতীয় কোচ ছায়ে ওম লিমের আবেদনও।

আগামী ৮ জুন থেকে । টুর্নামেন্ট চলবে ১৪ তারিখ পর্যন্ত। আগামিকালই ডাকোটার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ভারতীয় দলের। ভারতীয় তিরন্দাজি অ্যাসোসিয়েশনের তরফে বীরেন্দ্র সচদেব জানিয়েছেন, মার্কিন তিরন্দাজি সংস্থার আমন্ত্রণেই যাচ্ছিল ভারতের দল।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy