Advertisement
E-Paper

ছুটি পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে? শরীরের খেয়াল রাখতে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি?

ঠিক করে না ঘুমোলে শুধু শরীরে নয়, তার প্রভাব পড়ে মনেও। অনেক দিন এমন চললে, ঘরোয়া উপায়ে এই অনিদ্রা রোগের মোকাবিলা করবেন কী ভাব?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১৮:৩৪
অল্প সময়ের জন্য হলেই অনেকেই বেরিয়ে পড়েন মন্দারমণি কিংবা দীঘার উদ্দেশে।

অল্প সময়ের জন্য হলেই অনেকেই বেরিয়ে পড়েন মন্দারমণি কিংবা দীঘার উদ্দেশে। ছবি: সংগৃহীত

শীতকাল পড়তেই ভ্রমণপ্রিয় বাঙালির মন নেচে ওঠে বেড়াতে যাওয়া জন্য। কারও আবার পায়ের তলায় সর্ষে। বছরের যে কোনও সময় ছুটি পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। কখনও সঙ্গে থাকে পরিবার, আবার ছুটি কাটাতে একাও চলে যান অনেকে। শীতের আমেজ গায়ে মেখে কোথাও একটা বেরিয়ে পড়ার মজাটাই আলাদা। হাতে হয়তো মাত্র ২ দিনের ছুটি। অল্প সময়ের জন্য হলেই অনেকেই বেরিয়ে পড়েন মন্দারমণি কিংবা দীঘার উদ্দেশে। তবে মাঝেমাঝেই এমন বেড়াতে চলে গেলে রোজের নিয়মগুলি একটু ব্যাহত হয়। শরীরের উপরেও ধকল যায়। বেড়াতে গেলে মন ভাল থাকে ঠিকই, একই সঙ্গে শরীরেরও তো যত্ন নেওয়া জরুরি। ঘন ঘন বেড়াতে গেলে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

১) বেড়াতে গিয়ে জল খাওয়ার কথা ভুললে চলবে না। যে পরিবেশেই যান, শরীরের আর্দ্রতা বজায় রাখা জরুরি। নিজের কাছে সব সময় একটি জলের বোতল রাখুন। প্রতি ১৫ মিনিট অন্তর জল খান। শরীরে জলের ঘাটতি তৈরি হলে চলবে না। ঘুরতে গিয়ে চনমনে থাকতে বেশি করে জল খাওয়া জরুরি।

মাঝেমাঝেই এমন বেড়াতে চলে গেলে রোজের নিয়মগুলি একটু ব্যাহত হয়। শরীরের উপরেও ধকল যায়।

মাঝেমাঝেই এমন বেড়াতে চলে গেলে রোজের নিয়মগুলি একটু ব্যাহত হয়। শরীরের উপরেও ধকল যায়। ছবি: সংগৃহীত

২) গাড়ি করে কোথাও যাচ্ছেন, মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে চা খান অনেকেই। এতে শরীরে চাঙ্গা ভাব এলেও, দীর্ঘ ক্ষণ গাড়িতে বসে থাকলে বমি পেতে পারে। বিমানে ওঠার ঘণ্টা খানেক আগে চা, কফি না খাওয়াই ভাল।

৩) হোটেল বুক করার আগে সেখানে জিম আছে কি না, খোঁজ নিন। না থাকলে সঙ্গে নিয়ে নিতে পারেন যোগাসন করার ম্যাট। বেড়াতে গিয়েও শরীরচর্চা বন্ধ করলে চলবে না। রোজ সকালে উঠে অন্তত ৫ বার সূর্য নমস্কার করতে ভুলবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগেও হালকা কিছু ব্যায়াম করে নিতে পারেন।

৪) বাইরে ঘুরতে যাওয়ার আগে হোটেলে রাতের খাবারের অর্ডার করে যান। আপনার ফিরে আসতে দেরি হতে পারে। বলা থাকলে ফিরে এসে অন্তত কী খাবেন তা ভাবতে হবে না। খাবারটি যেন ঘরেই পাঠিয়ে দেয়, সেটাও বলে যান। এতে আপনারই সুবিধা হবে।

৫) সঙ্গে কিছু শুকনো খাবার রাখুন। বাদাম, আখরোট, কাজু, পেস্তার মতো কিছু স্বাস্থ্যকর খাবার সঙ্গে থাকলে অনেকটা সুবিধা হবে। রাস্তাঘাটে কোথায় কী খাবার পাওয়া যাবে, তার ঠিক নেই। এগুলি সঙ্গে থাকলে কিছুটা হলেও পেট ভরবে।

Travel Tips Winter Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy