Advertisement
E-Paper

লজেন্স চুরি করেছে মা! রেগেমেগে নালিশ জানাতে থানায় গেল ৩ বছরের খুদে

পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র লিখছে ওই শিশুটি। কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা। থানায় অবশ্য সে একা আসেনি। সঙ্গে পেয়েছে তার বাবাকেও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ২২:২৮
পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছে খুদে।

পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছে খুদে। ছবি টুইটার।

তার প্রিয় লজেন্স চুরি করে নিয়েছে মা। মায়ের বিরুদ্ধে এ হেন ‘গুরুতর’ অভিযোগের নালিশ জানাতে সটান থানায় পৌঁছল বছর তিনেকের ছেলে। মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে ওই খুদের কাণ্ডকারখানা ইতিমধ্যেই ভাইরাল।

সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র লিখছে ওই শিশুটি। কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা। থানায় অবশ্য সে একা আসেনি। সঙ্গে পেয়েছে তার বাবাকেও।

সংবাদমাধ্যমের কাছে গোটা ঘটনা খুলে বলে ওই শিশুর বাবার দাবি, চোখে কাজল পরিয়ে দেওয়ার সময় বায়নাক্কা করছিল ছেলে। সে সময় ছেলের গালে হাত দিয়ে আদর করেছিলেন তার মা। তবে কি শিশুটির অভিযোগ মিছে? ছেলের লজেন্স চুরি করেননি তার মা? এ প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। যদিও খুদের কাণ্ড দেখে হাসির রোল উঠেছে।

থানায় এক মহিলা পুলিশ আধিকারিক বেশ যত্ন নিয়েই শিশুটিকে সাহায্য করেছেন। শিশুটির কাছে ভান করেছেন, যেন তার অভিযোগপত্র নেওয়া হচ্ছে। এর পর অবশ্য তাকে বুঝিয়েসুঝিয়ে বাড়ি ফিরে যেতে রাজি করিয়ে ফেলেছেন। তবে এ হেন অকুতোভয় খুদের কীর্তি নিয়ে মুচকি হেসে তারিফ করেছে সমাজমাধ্যম!

hyderabad child Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy