Advertisement
E-Paper

কানে গোঁজা অবস্থায় ইয়ারবাড ‘ফেটে’ আহত ডাক্তারি পড়ুয়া, তরুণীর পোস্ট ভাইরাল হতেই প্রতিক্রিয়া জানাল প্রস্তুতকারী সংস্থা

এক্স হ্যান্ডলে শেয়ার করা একটি পোস্টে এমবিবিএসের ছাত্রী অভিযোগ করেছেন, গান শোনার সময় তার ডান কানের ইয়ারবাডটি হঠাৎ ফেটে যায়। এই ঘটনার ফলে তাঁর টিম্প্যানিক মেমব্রেন (কানের পর্দা)-এ যন্ত্রণা শুরু হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১১:১০
ছবি: ইয়ারবাড ‘ফেটে’ আহত ডাক্তারি পড়ুয়া।

ছবি: ইয়ারবাড ‘ফেটে’ আহত ডাক্তারি পড়ুয়া।

গানে ইয়ারবাড গুঁজে দিব্বি গান শুনছিলেন মেডিক্যালের পড়ুয়া। রাজস্থানের বাসিন্দা সেই ডাক্তারির ছাত্রীর অভিযোগ, গান শোনার সময় তাঁর ডান কানের ইয়ারবাড বিকল হয়ে কানের মধ্যেই ফেটে যায়। এই ঘটনাটি এক্স মাধ্যমে পোস্ট করতেই তা বিতর্কের জন্ম দিয়েছে। ভাইরাল হয়েছে পোস্টটি। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি সম্পর্কে জেনে অডিয়ো গ্যাজেটের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরাও। প্রতিক্রিয়া দিয়েছে প্রস্তুতকারী সংস্থাও।

এক্স হ্যান্ডলে শেয়ার করা একটি পোস্টে এমবিবিএসের ছাত্রী অভিযোগ করেছেন, গান শোনার সময় তার ডান কানে ইয়ারবাডটি হঠাৎ ফেটে যায়। এই ঘটনার ফলে তাঁর টিম্প্যানিক মেমব্রেন (কানের পর্দা)-এ যন্ত্রণা শুরু হয়। তরুণীর দাবি, এই ইয়ারবাডটি মাসখানেক আগেই তিনি উপহার হিসাবে পেয়েছিলেন। তিনি তার পোস্টে ক্রেতা সুরক্ষা অধিকার কর্তৃপক্ষকে ট্যাগ করে দ্রুত ব্যবস্থা অনুরোধ জানান। দাবির সপক্ষে ওই ছাত্রী নাক-কান-গলার বিশেষজ্ঞ এক চিকিৎসকের প্রেসক্রিপশনের একটি ছবিও আপলোড করেন। তাতে ইয়ারফোন-জনিত একটি আঘাতের কথা উল্লেখ করা হয়েছে। ডান কানে প্রদাহের পাশাপাশি মাথা ঘোরা ও বমির মতো উপসর্গের কথাও বলা হয়েছে।

যে সংস্থার ইয়ারবাড ব্যবহার করে দুর্ঘটনার অভিযোগ তুলেছেন ছাত্রী, সেই সংস্থাটি ভাইরাল পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানিয়েছে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারী তরুণীর সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে সংস্থা। সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে বিষয়টি খতিয়ে দেখা হবে। পোস্টটি ‘ক্যাপিবারা২২৩৩’ নামের অ্যাকাউন্ট থেকে প্রকাশ্যে এসেছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে পোস্টটি। পাঁচ হাজারের বেশি নেটাগরিক তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement
Rajasthan Earphone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy