Advertisement
E-Paper

জ়িপ লাইনে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে গিয়ে বিপত্তি, সরু তার ছিঁড়ে খাদে পড়ে মৃত তরুণী! ভাইরাল ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন

সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে চিনের একটি অ্যাডভেঞ্চার পার্কের জলপ্রপাতের কাছে জ়িপলাইনের দড়ি ছিঁড়ে লিউ নামের এক তরুণী পর্যটকের মৃত্যু হয়েছে। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৬:৫২

ছবি: সংগৃহীত।

জ়িপ লাইনের সুরক্ষাবেল্ট ঠিকমতো কাজ না করায় ঘটল মারাত্মক এক দুর্ঘটনা। সুউচ্চ প্ল্যাটফর্ম থেকে দড়ি ছিঁড়ে পড়ে মারা গেলেন এক তরুণী। এক্স মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দাবি করা হয়েছে চিনের একটি বিনোদন পার্কে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জলপ্রপাতে জ়িপ লাইনে চড়ে যাওয়ার সময় সরু তারটি ছিঁড়ে গিয়ে গভীর খাদে পড়ে যান তরুণী। সেই ঘটনার ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জ়িপ লাইনে যাওয়ার জন্য প্রস্তুত তরুণী। পাশে দড়ি ধরে দাঁড়িয়ে সাহায্যকারী এক তরুণ। তিনি জ়িপলাইনটি চালু করার মুহূর্তেই তরুণী বিপদ আঁচ করেছিলেন। তিনি চিৎকার করে ওঠেন। জ়িপলাইন পরিচালনাকারী তরুণ মনে করেছিলেন উত্তেজনার বশে তরুণী চেঁচাচ্ছেন। জ়িপলাইনটি চালু করার কয়েক সেকেন্ডের মধ্যে তারটি ছিঁড়ে যায়। আচমকাই তরুণী গভীর খাতে পড়ে তলিয়ে যান। ঘটনাটি চিনের হুয়াইং-এর সরকারি প্রচার বিভাগের উইচ্যাট অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। তদন্তকারী দলের বিবৃতি অনুসারে, রবিবার মালিউয়ান অ্যাডভেঞ্চার পার্কের জলপ্রপাতের কাছে জ়িপ লাইনের দড়ি ছিঁড়ে লিউ নামের তরুণী পর্যটকের মৃত্যু হয়েছে। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে। পোস্টটির ভিডিয়োর সঙ্গে একটি আলাদা ছবি সংযুক্ত করা হয়েছে। সেখানে স্ট্রেচারে এক তরুণীর দেহ শোয়ানো রয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, সেই ছবি দুর্ঘটনায় মৃত তরুণীর। যদিও নেটাগরিকেরা ছবি ও ভিডিয়োর মধ্যে সাদৃশ্য খুঁজে পাননি বলে দাবি উঠেছে।

‘নিউজ়_অফিসিয়াল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর ৬০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োয় দুর্ঘটনার ভয়াবহ দৃশ্যটি দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। আবার অনেকেই ভিডিয়োর পাশে থাকা ছবিটি দেখে সংশয় এবং বিস্ময়ের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নেটাগরিকদের একাংশের দাবি ছবি ও ভিডিয়োর তরুণী আলাদা। কারণ দু’জনের পোশাক আলাদা।

China Zip line
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy