Advertisement
E-Paper

বিয়ের মঞ্চে ডব্লিউডব্লিউই-এর ঝলক! বর-কনের সামনেই কুস্তি দুই তরুণের, ভিডিয়ো দেখে হাসির ঝড় নেটপাড়ায়

বিয়ের মঞ্চে বর ও কনে বসে আছেন। তাঁদের সামনে দুই বন্ধু দাঁড়িয়ে আছেন। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও, হঠাৎই দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরেন। আলিঙ্গনের সময় তাঁরা মজা করে একে অপরকে উপরে তোলার চেষ্টা করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১২:২৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়ের মঞ্চে বসে আছেন বর-বধূ। অতিথিরা একে একে মঞ্চে এসে নবদম্পতিকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। আনন্দময় পরিবেশে হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটে যায় যা দেখে হতবাক হয়ে যান উপস্থিত অতিথিরা। কী ঘটছে তা বুঝতে না পেরে চুপচাপ মঞ্চে বসে থাকেন বর-কনে। সেই ঘটনাটির ফলে পুরো পরিবেশটাই পাল্টে যায়। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির তুফান উঠেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে বর ও কনে বসে আছেন। তাঁদের সামনে দুই বন্ধু দাঁড়িয়ে আছেন। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও, হঠাৎই দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরেন। আলিঙ্গনের সময় তাঁরা মজা করে একে অপরকে উপরে তোলার চেষ্টা করেন। জড়িয়ে ধরার বিষয়টি মজার ছলে শুরু হলেও সেটি দ্রুতই একটি কুস্তির লড়াইয়ে পরিণত হয়। মঞ্চের কোনায় গিয়ে একে অপরকে তুলে ধরে এবং নীচে আছড়ে ফেলার চেষ্টা করে নিজেদের বাহুবলের পরীক্ষা দিতে শুরু করেন দুই তরুণ। এই ঘটনায় মঞ্চে হুলস্থুল কাণ্ড বেধে যায়। উপস্থিত অতিথিদের দু’জন সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে তাঁদের আলাদা করার চেষ্টা করেন।

এর কিছু ক্ষণ পরেই দুই বন্ধুর ঝগড়া থেমে যায় এবং তাঁরা হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরেন। বিয়ের আসরের পরিবেশ আবার হালকা হয়ে আসে। পুরো ঘটনা জুড়ে বর ও কনের মুখের অভিব্যক্তি নজর কেড়েছে সমাজমাধ্যমে। তাঁদের দেখেই হেসে লুটিয়ে পড়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি ‘ছাপরাজ়িলা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। তরুণদের আচরণের সমালোচনা করেছেন অনেকেই। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সুন্দর জামাকাপড় পরেও ভিক্ষুকদের মতো আচরণ কেন?’’

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy