Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

বরফঢাকা মানালির পথে ট্রাক এগোতেই ধসে গেল রাস্তা! গর্তে ঢুকে গেল বিশাল যান, দুর্ঘটনার ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ি সরু রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি ট্রাক। ঝিরঝির করে বরফও পড়ছে। রাস্তার দু’পাশে বরফ জমে রাস্তাটি সঙ্কীর্ণ হয়ে গিয়েছে। সেই সরু রাস্তা ধরে এগিয়ে চলেছে যানবাহনগুলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৪:৩৪

ছবি: সংগৃহীত।

পাহাড়ি খাড়াই রাস্তায় চলছিল পণ্যবোঝাই ট্রাক। চলতে চলতে আচমকাই ধসে গেল রাস্তা। গভীর গর্তে উল্টে পড়ল ট্রাকটি। কোনও রকমে দুর্ঘটনা এড়াল পিছনে আসা একটি চারচাকা। ট্রাকটির চাকা মাটিতে গেঁথে গিয়ে উল্টে যায়। পিছনের গাড়ির ড্যাশক্যামে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তটি। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের মানালির শিনকু লা-তে। ভয় ধরানো সেই দৃশ্যের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ি সরু রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ট্রাকটি। ঝিরঝির করে বরফও পড়ছে। রাস্তার দু’পাশে বরফ জমে রাস্তাটি সঙ্কীর্ণ হয়ে গিয়েছে। সেই সরু রাস্তা ধরে এগিয়ে চলেছে যানবাহনগুলি। ভিডিয়োয় দেখা গিয়েছে ট্রাকের পিছন পিছন এগিয়ে চলেছে চারচাকার গাড়ি। ট্রাকটিকে অনুসরণকারী গাড়ির চালক অনবরত হর্ন বাজাচ্ছিলেন, যাতে সেটি দ্রুত সরে যায়। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় বিপদ। ট্রাকের চাকা এগোতেই হঠাৎ করে রাস্তাটি ধসে যায়। তৈরি হয় বি‌শাল খাদের মতো গর্ত। তাতেই পড়ে যায় ভারী যানটি। বিপদ দেখে পিছু হটতে থাকে গাড়িটি। অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে ফেরেন গাড়ির চালক। সেই ভিডিয়োই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গাড়ির চালক।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি ট্রাকটি খাদে পড়ে যাওয়ার ভিডিয়ো পোস্ট করেছেন। তিনি বিভিন্ন কোণ থেকে ট্রাকটির ছবি তোলেন এবং ট্রাকটি পড়ে যাওয়ার পরের দৃশ্যটিও দেখিয়েছেন। ট্রাকটিকে বার করার জন্য একটি জেসিবি আনা হয়। মাটি খুঁড়ে ট্রাকটিকে উদ্ধার করার হয়। তা দেখতে ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে। ট্রাকটি পড়ে যাওয়ামাত্রই চালক সঙ্গে সঙ্গে লাফিয়ে বেরিয়ে পালিয়ে যান। ‘ভ্লগার_দীপক’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে যে ভিডিয়ো়টি প্রকাশিত হয়েছে তা ইতিমধ্যে ৮৪ লক্ষ বার দেখা হয়েছে। ৩ লক্ষের বেশি মানুষ তাতে লাইক দিয়েছেন। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক মন্তব্য করেছেন, “ট্রাকের পিছনে থাকা গাড়িচালক ভাবছিলেন তিনি পথ খুঁজে নেবেন, কিন্তু পথটাই উধাও হয়ে গেল।’’

Manali himachal pradesh Land Slide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy