Advertisement
E-Paper

রাস্তায় পড়ে মৃত্যুর অপেক্ষায় অসহায় সারমেয়, প্রাণ বাঁচালেন তরুণ, দিলেন স্থায়ী ঠিকানা! মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

কুকুরটিকে কোলে করে ফুটপাতের উপর তুলে আনলেন তরুণ। তার পর তরুণের দয়াতেই সারমেয়টির জীবন বদলে গেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৯:৪৪
dog

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পিচবাঁধানো রাস্তা দিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি। সেই রাস্তার এক কোনায় পড়ে রয়েছে একটি অসহায় কুকুর। সারমেয়টিকে দেখেই বোঝা যাচ্ছে যে সে অসুস্থ। এক তরুণ তার কষ্ট বুঝলেন। কুকুরটিকে কোলে করে ফুটপাতের উপর তুলে আনলেন তরুণ। তার পর তরুণের দয়াতেই সারমেয়টির জীবন বদলে গেল। এখন আর তার ঠিকানা রাস্তা নয়, সেই তরুণের বাড়িই তার স্থায়ী বাসভবন। মন ভাল করা সেই ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মধ্যে অসহায় ভাবে শুয়ে রয়েছে একটি কুকুর। সেটির পাশ থেকে ছুটে চলেছে নানা গাড়ি। কিন্তু কেউই সারমেয়টির দিকে ফিরে তাকাচ্ছে না। এক তরুণ এগিয়ে এলেন কুকুরটির দিকে। সেটিকে রাস্তা দিয়ে তুলে ফুটপাতে নিয়ে গেলেন। তরুণ প্রথমেই কুকুরটির হৃৎস্পন্দন বোঝা যাচ্ছে কি না সেটা দেখে নিলেন। তার পর বোতল থেকে জল বার করে কুকুরটির মুখে দিলেন। জল খাওয়ার পর সারমেয়টি একটু মাথা তুলে এ দিক-ও দিক তাকাল। দেখে মনে হল সে যেন শরীরে প্রাণ ফিরে পেল। তরুণ তার পর কুকুরটিকে তুলে কাপড়ে মুড়িয়ে গাড়ির ডিকিতে বসালেন। বসানোর সঙ্গে সঙ্গে কুকুরটির নাক-মুখ থেকে রক্ত বেরোতে লাগল। তরুণ কোনও রকমে টিস্যু দিয়ে রক্ত মুছিয়ে সেটিকে নিয়ে ছুটলেন পশু হাসপাতালে। সেখানে ডাক্তার দেখানোর পর সারমেয়কে নিয়ে তরুণ নিজের বাড়ি চলে গেলেন। কয়েক ঘণ্টা আগেও যে রাস্তার কোণে পড়ে মৃত্যুর অপেক্ষা করছিল, সে এখন পেল একটি নতুন ঠিকানা। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রিস্টোরিং ইয়োর ফেথ ইন হিউম্যানিটি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় দুই লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। পাঁচ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা তরুণের প্রশংসা করেছেন। নানা মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স।

Advertisement
Viral Video Viral Story Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy