Advertisement
E-Paper

খাবার এবং পাত্র দুই-ই নারকেল! গরমে এমন খাবার বাড়িতেও বানিয়ে নিতে পারেন

এই গরমে আইসক্রিমই পারে এক ধাক্কায় ঠান্ডা আমেজ এনে দিতে। ভিডিয়োটি তোলা হয়েছে বেঙ্গালুরুর এক আইসক্রিম পার্লারে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:৩৭

ছবি : ইনস্টাগ্রাম।

খাবার যা, খাবারের পাত্রও তাই। নারকেলের মালায় নারকেলের শাঁস সহযোগে গরমের এক অতিপ্রিয় খাবার পরিবেশন করছে বেঙ্গালুরুর একটি দোকান। যার ভিডিয়ো দেখে তাক লেগে গিয়েছে খাদ্যপ্রেমীদের।

এই গরমে আইসক্রিমই পারে এক ধাক্কায় ঠান্ডা আমেজ এনে দিতে। ভিডিয়োটি তোলা হয়েছে বেঙ্গালুরুর এক আইসক্রিম পার্লারে। তাত দেখানো হয়েছে কী ভাবে ওই বিশেষ ধরনের আইসক্রিম সাজিয়ে পরিবেশন করা হচ্ছে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে নারকেলের মালাকে দু’ভাগে ভেঙে নিয়ে প্রথমে তার শাঁস কুঁচিয়ে নিয়ে তার উপর বসিয়ে দেওয়া হচ্ছে আইসক্রিমের দু’টি স্কুপ। একটি চিজ়কেক ফ্লেভারের অন্যটি ব্ল্যাককারেন্ট। এর পরে নারকেলের জল সহযোগে পরিবেশন করা হচ্ছে সেই আইসক্রিম।

পদ্ধতিটি কঠিন নয়। চেষ্টা করলে বাড়িতেও বানিয়ে ফেলা যায়। এ হেন আইসক্রিম দেখে লালায়িত হয়ে উঠেছে আইসক্রিম প্রেমীদের চিত্ত।

Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy