Advertisement
E-Paper

ট্রেনের আসনে বসে মুণ্ডহীন ধর! ছবির রহস্যভেদ করে হাঁফ ছাড়লেন দর্শকেরা

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৪:০৭

ছবি: সংগৃহীত।

ট্রেনে কোথাও যাচ্ছেন। হঠাৎই দেখলেন আপনার পাশের আসনে বসে রয়েছে একটি মুণ্ডহীন দেহ! তাঁর পরণে জ্যাকেট। হাত দু’টি ঢোকানো রয়েছে পকেটের ভিতর। শরীরটা আসনে বেশ টান টান হয়েই বসে আছে। অথচ মাথাটা নেই! এমন দৃশ্য দেখলে চমকে যাওয়ার কথা। স্বাভাবিক নিয়মেই চমকেছেন নেটাগরিকেরাও।

ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবিতে এই দৃশ্যটি দেখা গিয়েছে। ট্রেনের আসনে ওই মুণ্ডহীন ধরকে বসে থাকতে দেখে নেটাগরিকেরা অত্যন্ত অবাক হয়েছেন। একই সঙ্গে প্রশ্ন করেছেন, এমনটা কী করে হতে পারে। ছবিটি যিনি শেয়ার করেছেন, উত্তর অবশ্য তিনিই দিয়ে দিয়েছেন। বিবরণে লিখেছেন, ‘‘ভয় পাবেন না, আসলে একজন সাধারণ হুডি পরা গড়পরতা মানুষ একটু ঘুমিয়ে পড়েছেন।’’

অর্থাৎ দেহটি মুণ্ডহীন নয়। কিন্তু মাথাটা কোথায়? অনেক খুঁজে নেটাগরিকেরা রহস্যভেদ করেছেন। তাঁরা লিখেছেন, ‘‘আরে মাথাটা তো পাশেই ঢলে পড়েছে। মাথায় হুডি থাকায় এত ক্ষণ কলার ভাবছিলাম। বাবা, হাঁফ ছেড়ে বাঁচলাম।’’ আরেকজন লিখেছেন, ‘‘আমাদের দৈনন্দিন জীবন কত মজাদার দৃষ্টি বিভ্রমের শিকার হই আমরা। এটাও তেমনই।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy