Advertisement
E-Paper

গাড়ির বুটে পা ঝুলিয়ে বসে রয়েছে তিন বালক, ভিডিয়ো ভাইরাল হতে নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

পিছনে যে দুই তরুণ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তাঁদের অভিযোগ, সামনের গাড়ির চালক প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছিলেন। বালকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৫:০২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতে মাঝরাস্তায় গাড়ি ছোটাচ্ছিলেন চালক। তার পিছনে গাড়িতে চেপে যাচ্ছিলেন আরও দুই তরুণ। গাড়ি চালাতে গিয়ে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ল। তরুণেরা দেখলেন, সামনের গাড়ির পিছনের বুট খোলা। কিন্তু সেখানে কোনও মালপত্র রাখা নেই। তার পরিবর্তে তিন বালক পা ঝুলিয়ে বসে রয়েছে। এই দৃশ্যটি নজরে পড়তেই তা ক্যামেরাবন্দি করলেন দুই তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ওহোহায়দরাবাদ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তিন বালক গাড়ির বুটের পিছনে পা ঝুলিয়ে বসে রয়েছে। এই ঘটনাটি সম্প্রতি হায়দরাবাদের আউটার রিং রোডে ঘটেছে। পিছনে যে দুই তরুণ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তাঁদের অভিযোগ, সামনের গাড়ির চালক প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছিলেন।

বালকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তাঁরা। স্থানীয় পুলিশের নজরে ভিডিয়োটি পড়লে তারা তদন্ত শুরু করেছে বলে জানায়। চালকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও প্রতিশ্রুতি দেয় হায়দরাবাদ পুলিশ। এই প্রসঙ্গে এক নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘‘অভিভাবকেরা কী ভাবে শিশুদের এমন বিপদের দিকে জেনেবুঝে ঠেলে দিতে পারেন! চালকের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা উচিত।’’

Viral Video hyderabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy