Advertisement
E-Paper

বিনা পেট্রলেই চলছে ‘বাইক’! চাকা ঘোরাতেই গড়গড়িয়ে চলছে বাহন, ভিডিয়ো দেখে প্রৌঢ়কে প্রশংসায় ভরাল নেটপাড়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওড়িশার বাসিন্দা ওই প্রৌঢ় সাইকেল ও বাইককে জুড়ে অদ্ভুত এক দু’চাকার যান তৈরি করেছেন। সেটি দেখতে বাইকের মতো হলেও সাইকেলের মতো চালাতে হয়। যানটির উপরে বাইকের অংশ লাগানো রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১১:৫৭

ছবি: সংগৃহীত।

জ্বালানির দাম দিনে দিনে যে ভাবে আকাশছোঁয়া হচ্ছে তাতে যানবাহন চালানো দুষ্কর হয়ে পড়ছে। বিশেষ করে মধ্যবিত্ত আমজনতার। এই অবস্থায় বিকল্প ব্যবস্থা ছাড়া গতি নেই। দুধের স্বাদ ঘোলে মেটাতে ওড়িশার এক ব্যক্তি এমন এক বাইক তৈরি করেছেন যা দেখতে বাইকের মতোই, কিন্তু এটি চালানোর জন্য প্রয়োজন পড়বে না এক ফোঁটা পেট্রল বা ডিজ়েলের। সমাজমাধ্যমে এমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে ওই ব্যক্তি নিজের উদ্ভাবন করা যানটি চালিয়ে দেখাচ্ছেন। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওড়িশার বাসিন্দা ওই প্রৌঢ় সাইকেল ও বাইককে জুড়ে অদ্ভুত এক দু’চাকার যান তৈরি করেছেন। সেটি দেখতে বাইকের মতো হলেও সাইকেলের মতো চালাতে হয়। যানটির উপরে বাইকের অংশ রয়েছে। নীচে জুড়ে দেওয়া হয়েছে সাইকেলের যন্ত্রাংশ। সাধারণ সাইকেলকে পরিবর্তন করে বাইকের রূপ দিয়েছেন প্রৌঢ়। যানটিতে একটি চওড়া সিট, মোটরসাইকেলের মতো হ্যান্ডেলের কাঠামো থাকার ফলে দেখতে বাইকের মতোই লাগছে। তিনি পেট্রল ব্যবহার না করেই রাস্তায় সাবলীল ভাবে এটিকে চালাচ্ছেন। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘মানস_ মুদুলি’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়, “এই বাইকটি পেট্রল ছাড়াই চলে।’’

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু বার দেখা হয়েছে সেটি। নতুন ধরনের যান দেখে প্রৌঢ়ের উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেছেন বহু নেটাগরিকই। নেটমাধ্যম ব্যবহারকারীরা এটিকে ‘দেশি উদ্ভাবন’-এর তকমা দিয়েছেন। প্রৌঢ়ের কারিগরি দক্ষতা নিয়েও আলোচনা চলছে নেটপাড়ায়। এক এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন, “জ্বালানির এই মূল্যবৃদ্ধির সময় এটা ভালই হয়েছে। এতে পেট্রল ছাড়াই বাইকের অনুভূতি পাওয়া যায়।” অন্য আর এক জন লিখেছেন, “স্বাস্থ্যের জন্যও ভাল।”

Odisha Petrol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy