Advertisement
E-Paper

৩৫ বছরের কেরিয়ারে ইতি! শিকাগো থেকে দিল্লি ওড়ার বিমানে অবসরগ্রহণ বিমানসেবিকার, ভিডিয়ো ভাইরাল

তরুণীর মা পেশায় ছিলেন বিমানসেবিকা। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। জীবনে শেষ বারের মতো যাত্রীদের পরিষেবা দেওয়া এবং সহকর্মীদের বিদায় জানানোর মুহূর্ত তুলে ধরে একটি ভিডিয়ো বানিয়েছেন ওই বিমানসেবিকার কন্যা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

৩৫ বছর ধরে বিমানসেবিকার পেশায় ছিলেন প্রৌঢ়া। অবসরগ্রহণের আগে বিমানে শেষ বারের মতো যাত্রীদের পরিষেবা দিলেন তিনি। মায়ের জীবনের এই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করলেন প্রাক্তন বিমানসেবিকার কন্যা (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘মিডনাইট_র‌্যাম্বলিংস৩১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই তরুণীর নাম সঞ্জনা পার্থ। তাঁর মা নূপুর পার্থ পেশায় বিমানসেবিকা ছিলেন। ২০২৪ সালের অগস্ট মাসে অবসর গ্রহণ করেন তিনি। জীবনে শেষ বারের মতো যাত্রীদের পরিষ‌েবা দেওয়ার মুহূর্ত এবং সহকর্মীদের বিদায় জানানোর মুহূর্ত তুলে ধরে একটি ভিডিয়ো বানিয়েছেন ওই বিমানসেবিকার মেয়ে সঞ্জনা।

ভালবাসা জানাতে মায়ের উদ্দেশে সেই ভিডিয়োটি পোস্ট করেছেন তিনি। ৩৫ বছর ধরে ‘এয়ার ইন্ডিয়া’ সংস্থার বিমানসেবিকা ছিলেন নূপুর। শিকাগো থেকে দিল্লিগামী বিমানেই শেষ বারের মতো পরিষেবা দিয়ে কেরিয়ারে ইতি টেনেছিলেন তিনি। স্মৃতির খাতা থেকে মুহূর্তগুলি তুলে ধরেছেন নূপুরের কন্যা।

ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনার অবসরজীবন সুখে-শান্তিতে কাটুক। খুব ভাল থাকবেন।’’ আবার এক জন লিখেছেন, ‘‘৩৫ বছর ধরে একই পেশায় থাকার পর বিদায় জানানো খুব কঠিন। আপনি যে আপনার কাজকে কত ভালবাসতেন, তা ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে।’’

Viral Video Air India Air hostess
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy