Advertisement
E-Paper

ঋতুস্রাবের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তরুণীকে আসন থেকে টেনে তুলতে মারধর দুই যাত্রীর, মেট্রোর ভিডিয়ো ভাইরাল

দুই বয়স্ক যাত্রী চুলের মুঠি ধরে তরুণীকে মেরে চলছেন। তরুণী প্রতিবাদ জানালেও অন্য দুই যাত্রী হার মানলেন না। তরুণীকে ধাক্কা দিয়ে সরিয়ে সেই আসনে বসে পড়লেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৯:৫০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঋতুস্রাবের যন্ত্রণায় মেট্রোয় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না বলে ফাঁকা আসন দেখে বসে পড়েছিলেন এক তরুণী। তাঁর সামনে এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। বৃদ্ধ যাত্রী যে হেতু বয়সের অঙ্কে এগিয়ে, সে হেতু ফাঁকা আসনে বসার অগ্রাধিকারও তাঁর। তরুণীকে সেই আসন থেকে টেনেহিঁচড়ে তোলার চেষ্টা করছিলেন তিনি। তরুণীর পাশে বসে থাকা এক বৃদ্ধা যাত্রীও সেই অশান্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছে দেন। দু’জন মিলে তরুণীর চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করেন। শেষমেশ তরুণীকে ঠেলে সরিয়ে সেই আসনে বসেন বৃদ্ধ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ইনফোবাজারনেট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মেট্রোর আসনে বসেছিলেন। দুই বয়স্ক যাত্রী চুলের মুঠি ধরে তরুণীকে মেরে চলছেন। তরুণী প্রতিবাদ জানালেও অন্য দুই যাত্রী হার মানলেন না। তরুণীকে ধাক্কা দিয়ে সরিয়ে সেই আসনে বসে পড়লেন। এই ঘটনাটি চিনের সাংহাই মেট্রোয় ঘটেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই তরুণী যাত্রী ঋতুস্রাবের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তাই মেট্রোয় দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েছিলেন। দুই বয়স্ক যাত্রীকে সে কথা জানিয়েও ছিলেন তিনি। তা সত্ত্বেও তরুণীর সঙ্গে অশান্তি শুরু করে দেন তাঁরা। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে বয়স্ক যাত্রীদের প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘সামান্য মানবিকতা নেই! বয়স হলেই সব সময় শ্রদ্ধা অর্জন করা যায় না।’’

Viral Video China AC Metro Shanghai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy