Advertisement
E-Paper

হোটেলের উদ্বৃত্ত খাবার রাস্তায় দাঁড়িয়ে বিলিয়ে দিচ্ছেন কর্মী, খাবার সংগ্রহ করতে ভিড় পথচারীদের, ভিডিয়ো ভাইরাল

এক তরুণ হোটেলের কর্মীর পোশাক পরে রাস্তায় একটি ট্রলি নিয়ে বেরিয়েছেন। সেই ট্রলির ভিতর রয়েছে প্রচুর খাবারের প্যাকেট। খাবারের প্যাকেটগুলি পথচারীদের বিলিয়ে দিচ্ছেন হোটেলের কর্মী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৯:৫১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আগের রাতে হোটেলের অতিথিদের জন্য প্রচুর রান্না করা হয়েছিল। সেই রান্না শেষ না হওয়ায় পরের দিন সকালে উদ্‌বৃত্ত খাবার প্যাক করে পথচারীদের বিলিয়ে দিচ্ছিলেন হোটেলের এক কর্মী। দরিদ্র থেকে শুরু করে অটোচালক, রিকশাচালকেরা সেই কর্মীর কাছ থেকে বিনামূল্যে খাবারের প্যাকেট সংগ্রহ করার জন্য ভিড় জমাচ্ছিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘শচীনন্যান্সিভ্লগ্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ হোটেলের কর্মীর পোশাক পরে রাস্তায় একটি ট্রলি নিয়ে বেরিয়েছেন। সেই ট্রলির ভিতর রয়েছে প্রচুর খাবারের প্যাকেট। খাবারের প্যাকেটগুলি পথচারীদের বিলিয়ে দিচ্ছেন হোটেলের কর্মী। হোটেলের এক অতিথি তাঁর ঘরের জানলা থেকে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। এই ঘটনাটি জয়পুরের একটি হোটেলের সামনে ঘটেছে।

আগের রাতে হোটেলে রান্না করা যে খাবারগুলি শেষ করা যায়নি, সেগুলি আর ফেলে নষ্ট করেননি হোটেল কর্তৃপক্ষ। বরং, এক বেলার খাবার জোগাড় করা যাঁদের পক্ষে কষ্টসাধ্য তাঁদের মধ্যে খাবার বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে হোটেল কর্তৃপক্ষের পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকে। তবে কেউ কেউ চিন্তা প্রকাশ করে লিখেছেন, ‘‘আগের রাতের খাবার দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু খাবারের গুণগত মান যেন পরীক্ষা করে নেওয়া হয়। না হলে ভাল কাজ করতে গিয়ে হিতে বিপরীত হতে পারে।’’

Advertisement
Viral Video Jaipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy