Advertisement
E-Paper

মেয়ে হওয়ার আনন্দ আর ধরে না! গোলাপি বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে রাস্তায় বেরোলেন তরুণ, ভিডিয়ো ভাইরাল

মাঝরাস্তায় দু’টি সাদা এবং কালো রঙের গাড়ি পর পর যাচ্ছে। গাড়ি দু’টি গোলাপি এবং সাদা বেলুন দিয়ে সাজানো। দু’টি গাড়ির পিছনেই গোলাপি রঙের পোস্টার লাগানো রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৪:৪৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঘর আলো করে লক্ষ্মী এসেছে। ঢাকঢোল পিটিয়ে লোকজনকে সেই সুসংবাদ জানাতে অভিনব পন্থা অবলম্বন করল দেহরাদূনের এক পরিবার। গোলাপি বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে পিছনে গোলাপি রঙের একটি পোস্টার লাগিয়ে দিলেন পরিবারের সদস্যেরা। সেই পোস্টারে হিন্দি হরফে বড় বড় করে লেখা, ‘‘বেটি হুয়ি হ্যায়।’’ বাংলায় যার অর্থ, ‘মেয়ে হয়েছে’। তার সেই দু’টি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন তাঁরা। এক প্রত্যক্ষদর্শী এই দৃশ্য দেখে তা ক্যামেরায় বন্দি করলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘আরজেনীরজ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাঝরাস্তায় একটি সাদা এবং কালো রঙের গাড়ি পর পর যাচ্ছে। গাড়ি দু’টি গোলাপি এবং সাদা বেলুন দিয়ে সাজানো। দু’টি গাড়ির পিছনেই গোলাপি রঙের পোস্টার লাগানো রয়েছে।

পোস্টারে হিন্দি হরফে বড় বড় করে লেখা, ‘‘বেটি হুয়ি হ্যায়।’’ কন্যাসন্তান আগমনের সুসংবাদ এ ভাবেই সকলকে জানাচ্ছেন দেহরাদূনের এক পরিবারের সদস্যেরা। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে মন ভরে গেল। নতুন অতিথিকে যে তাঁরা আদরে ভরিয়ে রাখবেন, তা দেখেই বোঝা যাচ্ছে।’’

Advertisement
Viral Video Dehradun
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy