Advertisement
E-Paper

‘শিশু রয়েছে, দয়া করে মারবেন না’, লাঠি হাতে গাড়ির দিকে তেড়ে যাওয়া তরুণকে অনুরোধ পরিবারের! ভাইরাল ভিডিয়ো

রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি চারচাকা। সেটির চালকের আসনে বসে রয়েছেন এক তরুণ। তাঁর ঠিক পাশের জানলার বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন অপর এক তরুণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১১:২৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তায় দুই গাড়ির মধ্যে ঘটে গিয়েছে হালকা সংঘর্ষ। কিন্তু সেই সংঘর্ষ ঘিরে হয়ে গেল তুমুল ঝামেলা। ধাক্কা লাগা গাড়ি থেকে বেরিয়ে এক তরুণ লাঠি নিয়ে অপর গাড়িটির দিকে তেড়ে গেলেন। সেই গাড়ির ভিতর বসে থাকা লোকজন করুণার সুরে অনুরোধ করতে লাগলেন সেই তরুণ যেন গাড়িতে না মারেন। কারণ গাড়ির ভিতর ছোট বাচ্চা রয়েছে যে ভয় পেয়ে যেতে পারে। কিন্তু তরুণ থামলেন না। তিনি গাড়ির ভিতর থেকে চালকের আসনে বসে থাকা তরুণকে বার বার বেরিয়ে আসার জন্য জোর করতে লাগলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি চারচাকা। সেটির চালকের আসনে বসে রয়েছেন এক তরুণ। তাঁর ঠিক পাশের জানলার বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন অপর এক তরুণ। তিনি গাড়িটিতে মারার জন্য লাঠি উঠিয়ে এগিয়ে আসছেন। তখনই গাড়ির ভিতর থেকে এক জন মহিলা অনুরোধ করলেন যে তিনি যেন গাড়িতে না মারেন। গাড়ির ভিতর একটি শিশু রয়েছে যে ভয় পেয়ে গিয়েছে। তার আঘাতও লেগে যেতে পারে। গাড়ির ভিতর শিশুর তারস্বরে কেঁদে চলার আওয়াজও ভিডিয়োতে শোনা গেল। কিন্তু রাগের বশে হুঁশ হারানো তরুণ তা-ও থামলেন না। তিনি লাঠি উঁচিয়ে চালকের আসনে বসে থাকা তরুণকে বার বার বাইরে আসার জন্য বলতে লাগলেন। তরুণের সেই অগ্নিশর্মা রূপ দেখে শিশুর কান্নার তীব্রতাও বেড়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘কুন্দল পটেল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় পাঁচ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। সাত হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োর মন্তব্যবাক্সে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা তরুণের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকেরা।

Viral Video Viral Story Madhya Pradesh Indore
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy