Advertisement
E-Paper

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বিপদ! কথা বলতে গিয়ে তরুণীর নকল দাঁত গেল খুলে, তার পর… ভিডিয়ো ভাইরাল

এক তরুণী মঞ্চের মাঝে মাইকের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছেন। কিন্তু কথা বলার সময় তাঁর নকল দাঁতের পাটি খুলে যায়। সঙ্গে সঙ্গে ক্যামেরা থেকে মুখ সরিয়ে নেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৮:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তরুণী। মঞ্চে উঠে নিজের পরিচয় দিয়ে ফ্যাশন সরণিতে হেঁটে দর্শক এবং বিচারকমণ্ডলীর মন জয় করতে হবে তাঁকে। কিন্তু প্রতিযোগিতার প্রথম পর্বেই দুর্ঘটনা! মঞ্চে উঠে মাইকের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছিলেন তরুণী। কথা বলার সময় তাঁর নকল দাঁত গেল খুলে। ঘাবড়ে না গিয়ে মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামাল দিয়ে ফ্যাশন সরণিতে হাঁটলেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দ্যআর্বানহেরাল্ড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মঞ্চের মাঝে মাইকের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছেন। কিন্তু কথা বলার সময় তাঁর নকল দাঁতের পাটি খুলে যায়। সঙ্গে সঙ্গে ক্যামেরা থেকে মুখ সরিয়ে নেন তিনি। পিছনে ঘুরে তাড়াহুড়ো করে নকল দাঁত আবার পরে নেন তরুণী। তার পর মঞ্চের সামনে র‌্যাম্পওয়াক করতে করতে এগিয়ে যান।

এই ঘটনাটি বুধবার তাইল্যান্ডের এক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে ঘটেছে। তরুণী প্রতিযোগীর নাম কামোলওয়ান চানাগো। নকল দাঁত খুলে যাওয়ার পর তিনি যে ঘাবড়ে না গিয়ে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন তা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। জানা গিয়েছে, শনিবার এই সৌন্দর্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব তাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হওয়ার কথা।

Viral Video thailand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy