Advertisement
E-Paper

একটু বেশি ভাত চেয়েছিল পড়ুয়ারা, বেশি খাবার চাওয়ার শাস্তি দিলেন অধ্যক্ষ, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক

অভিযোগ, নৈশভোজ সারতে একসঙ্গে খেতে বসেছিল পড়ুয়ারা। কিন্তু তাদের পাতে ছিল কম পরিমাণ ভাত এবং তরকারি। পেট না ভরায় অধ্যক্ষের কাছে আরও খাবার চেয়েছিল কয়েক জন পড়ুয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১১:৫৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সরকারি স্কুলের হস্টেলে সকল পড়ুয়া নৈশভোজ সারছিল। পাতে কম পরিমাণ ভাত থাকায় অধ্যক্ষের কাছে কয়েক জন পড়ুয়া আর একটু খাবার চেয়েছিল। কিন্তু অতিরিক্ত খাবার চাওয়ার জন্য শাস্তি পেল সেই পড়ুয়ারা। টানা এক ঘণ্টা হাঁটু মুড়ে বসিয়ে রাখলেন স্কুলের অধ্যক্ষ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘রেবতী’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হস্টেল চত্বরে কয়েক জন পড়ুয়া কান ধরে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের অধ্যক্ষ বকাবকি করছেন। সম্প্রতি এই ঘটনাটি তেলঙ্গানার নালগোন্ডা জেলার দামেরচেরলা এলাকার একটি সরকারি স্কুলের হস্টেলে ঘটেছে। অভিযোগ, নৈশভোজ সারতে একসঙ্গে খেতে বসেছিল পড়ুয়ারা। কিন্তু তাদের পাতে ছিল কম পরিমাণ ভাত এবং তরকারি।

পেট না ভরায় অধ্যক্ষের কাছে আরও খাবার চেয়েছিল কয়েক জন পড়ুয়া। তা শুনেই রেগে যান অধ্যক্ষ। পড়ুয়াদের ভয় দেখিয়ে তিনি বলেন, ‘‘যাদের পেট ভরে গিয়েছে তারা এখান থেকে চলে যাও। যাদের আরও খাবার চাই, তারা এক ঘণ্টা এখানে হাঁটু মুড়ে বসে থাকবে।’’ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত হাঁটু মুড়ে বসিয়ে রেখেছিলেন পড়ুয়াদের। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে অধ্যক্ষকে ঘিরে সমালোচনার বন্যা বয়ে যায়। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ‘‘অধ্যক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন। এমন অমানবিক আচরণ করতে পারেন না তিনি।’’

Viral Video Telangana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy