শিশুকন্যাকে নিয়ে সমুদ্রে ঘুরতে গিয়েছেন স্বামী-স্ত্রী। সমুদ্রস্নানের আনন্দ উপভোগ করতে সন্তানকে কোলে নিয়ে সমুদ্রের বুকে বেশ খানিকটা এগিয়ে যান পিতা। সমুদ্রের পারে দাঁড়িয়ে তা দেখে চিৎকার করতে শুরু করেন কন্যার মা। স্বামীকে সাবধান করতে হাঁটুজলে নেমে পড়েন তিনি। স্ত্রীর চিৎকার শুনে কোলের শিশুকে নিয়ে আবার ফিরে আসেন তরুণ। স্বামীর নাগাল পেতেই তাঁর চুলের মুঠি ধরে মেরে দিলেন তরুণী। স্বামীকে মেরে তাঁর কোল থেকে কন্যাকে নিজের কাছে টেনে নিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রিলেটেবলএএফ.আইএনএম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শিশুকন্যাকে কোলে নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে চলেছেন তার পিতা। স্বামীর কাণ্ড দেখে আঁতকে ওঠেন তাঁর স্ত্রী। সমুদ্রের পারে দাঁড়িয়ে থেকে চিৎকার করতে থাকেন তিনি। ইশারায় শিশুকন্যাকে নিয়ে ফিরে আসতে বলেন তরুণী। বিপদের আশঙ্কা করে হাঁটুজলে নেমে পড়েন তিনি। স্ত্রীকে চিন্তা করতে দেখে মেয়েকে নিয়ে পারের দিকে ফিরতে শুরু করেন তরুণ।
স্বামীর নাগাল পেতেই রেগে গিয়ে চুলের মুঠি ধরে টান দেন তরুণী। স্বামীকে মেরে তাঁর ‘কাণ্ডজ্ঞান’ ফেরাতে চাইছিলেন তিনি। শিশুকন্যাকে নিয়ে যে এত দূর যাওয়া উচিত হয়নি, সেই শিক্ষা স্বামীকে দিলেন তরুণী। তার পর স্বামীর কোল থেকে মেয়েকে নিজের কোলে নিয়ে নেন তিনি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, ভিডিয়োটি দেখে তরুণের সমালোচনা করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এতটুকু শিশুকে নিয়ে কেউ কখনও এত গভীরে যায়! যে কোনও মুহূর্তে বিপদ হতে পারত।’’