স্পোর্টস বাইক কেনার স্বপ্ন বহু তরুণই দেখেন। কিন্তু সে স্বপ্ন সকলে পূরণ করতে পারেন না। তবে রাজস্থানের এক মহিলা সেই ‘স্বপ্নের’ স্পোর্টস বাইককে পরিণত করেছেন আবর্জনার গাড়িতে। বাইকের মাঝের অংশে চওড়া লোহার ট্রলি লাগিয়ে তার উপর রেখেছেন ময়লাবোঝাই বস্তা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে রাজস্থানে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে এগিয়ে চলেছে একটি আবর্জনার বস্তা বোঝাই গাড়ি। পিছন থেকে দেখে সেটিকে সাধারণ গাড়ি মনে হলেও, সেটির সামনে লুকিয়ে রয়েছে আসল রহস্য। গাড়ির সামনেটা এক নামী সংস্থার তৈরি স্পোর্টস বাইকের। বিলাসবহুল সেই বাইকের মাঝখানের অংশ থেকে লোহার তৈরি ট্রলি লাগিয়ে তাকে আবর্জনাবোঝাই গাড়ির রূপ দেওয়া হয়েছে। এক মহিলা তাতে আবর্জনা বোঝাই করে নিয়ে যাচ্ছেন। তাঁর পাশে বসে রয়েছেন এক কিশোরী। এই দৃশ্য দেখে দুই তরুণ দুঃখ পেলেন। সেই দুই তরুণ স্কুটার নিয়ে গাড়িটির পাশে পাশে যাচ্ছিলেন। তাঁরা গিয়ে মহিলাকে দাঁড় করিয়ে বাইকটির ব্যাপারে কথা বললেন। তার পর তরুণ যুগল স্বপ্নের বাইককে ময়লাবোঝাই গাড়িতে বদলাতে দেখার দুঃখও সেই মহিলার কাছে প্রকাশ করলেন। তাঁদের কথা শুনে তিনি হাসলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘কিফোন’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা প্রকার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। নেটাগরিকেরাও এই অভিনব ময়লা তোলার গাড়ি দেখে অবাক হয়েছেন।